রাজ্যসভায় মাত্র ৩৮,কংগ্রেসের ইতিহাসে এই প্রথমবার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : রাজ্যসভায় মাত্র ৩৮, উত্তপ্রদেশ এবং উত্তরাখণ্ডে সোমবারের নির্বাচনে ১০ টি আসনে সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে গেলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলে উচ্চকক্ষে প্রধান বিরোধী দল নেমে এলো ৩৮-এ। বিজেপির রাজ্যসভার সাংসদের সংখ্যা দাঁড়াল ৯৪।ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথমবার ৪০ শের নীচে নেমে এলো কংগ্রেস।

আরও পড়ুনঃ ৯৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহারে আজ দ্বিতীয় দফার ভোট।

তবে অন্যদিকে সহযোগী দলগুলি যেমন, জেডি, এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া,অসম গণ পরিষদকে নিয়ে আসন সংখ্যা ১১৮ তে পৌঁছাল। উত্তরপ্রদেশে রাজ্যসভার ১০টি আসনের মধ্যে ৮ টি আসনই দখল করেছে বিজেপি এবং দুইটি আসনে জিতেছেন সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির সদস্যরা। বিজেপির জেতা ৮টি আসনে ছিলেন,কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিংহ পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর।

রাজ্যসভায় মাত্র ৩৮, গতবার উত্তরপ্রদেশে বিজেপি ১ টি আসন জিতলেও এবার কংগ্রেসের ঝুলিতে শূন্য। তবে এই প্রসঙ্গে মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের নির্বাচনের ফলাফল নিয়ে কংগ্রেসকে তুলোধনা করতেও ছাড়েনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “এখন কংগ্রেসের এমন অবস্থা যে আপনি যদি সংসদের দুই কক্ষে কংগ্রেসের সদস্য সংখ্যা যোগ করেন তাহলে দেখবেন তাদের হাতে ১০০ জন সাংসদও নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, কংগ্রেস কখনও আসল ইস্যুর সমাধান করেনি। তাই তাদের তাদের সংখ্যা ১০০ নীচে নেমে গিয়েছে”। ফলে এতেই চাপের মুখে কংগ্রেস। রাজ্যসভার ৯ জন সাংসদ যোগ দেওয়ায়, বর্তমানে এনডিএ-র সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১৮-এ। অন্যদিকে কংগ্রেসের সাংসদ সংখ্যা মাত্র ৩৮ এবং লোকসভার সাংসদ সংখ্যা যোগ করলে তা দাঁড়ায় ৮৯ অর্থাৎ দুই কক্ষ মিলিয়ে ১০০ নীচে নেমে গেল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত