নজরবন্দি ব্যুরোঃ দামি হচ্ছে অনলাইন গেমিং। ২৮ শতাংশ জিএসটির আওতায় আনা হল অনলাই গেমিংকে। অক্টোবর মাস থেকেই কার্যকর করা হবে নতুন কর। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য তাতে সম্মতি জানিয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, ছত্তিশগড়, বিহারও তাতে সম্মতি জানিয়েছে।
আরও পড়ুনঃ আল্ট্রা সাউন্ড করা হবে বুদ্ধবাবুর, কবে হাসপাতাল থেকে ছুটি প্রাক্তন মুখ্যমন্ত্রীর?


অন্যদিকে গোয়া, তামিলনাড়ু, দিল্লি এবং সিকিম সরকার পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। এরপরই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, অনেক রাজ্য যেহেতু এই সিদ্ধান্তে আপত্তি জানাচ্ছেন সেকারণে এটি কার্যকর করার পর ৬ মাস দেখা হবে।

৬ মাস পরে আবার বিষয়টি নিয়ে পর্যালোচনা হবে। ১ অক্টোবর থেকে ক্যাসিনো, অনলাইন গেমিং, হর্স রেসিংয়ে ২৮ শতাংশ জিএসটি আরোপ করা হবে।আগে কেবল ক্যাসিনো এবং হর্স রেসিংয়ের ক্ষেত্রে এগুলি কার্যকর করার কথা ভাবা হয়েছিল।


দামি হচ্ছে অনলাইন গেম, ঘোষণা অর্থমন্ত্রীর, দিতে হবে ২৮% GST

পরে সেই তালিকায় অন লাইন গেমকেও নিয়ে আসা হয়। গত কয়েক বছরে গোটা দেশে একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে অনলাইন গেমিং। সেকারণেই তাকে জিএসটির আওতায় আনার চিন্তাভাবনা।









