Onion Price: পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: উৎসবের মরশুমে বিপুল হারে বাড়ছে পেঁয়াজের দাম। এককথায় নাভিশ্বাস ওঠার অবস্থা মধ্যবিত্তের। বিভিন্ন বাজারে বিভিন্ন রকম পেঁয়াজের দাম। কোথাও ৮০ টাকা, কোথাও ৯০, আবার কোথাও কোথাও সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার সকালেই স্থানীয় থানার পুলিশের সঙ্গে শহরের একাধিক বাজারে হানা দেয় টাস্ক ফোর্স। চড়া দামে যাতে পেঁয়াজ বিক্রি না করা হয় তা নিয়েও সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: ‘যে কেউই অভিযোগ জানাতে পারেন’, এবার বালুর আপ্ত সহায়কদের মধ্যে বিবাদ

দমদম থেকে শুরু করে নাগেরবাজার, বাগুইআটি সহ একাধিক বাজার ঘুরে দেখে টাস্ক ফোর্স। জানা যায়, বাংলায় পেঁয়াজ উৎপন্ন হয় না। মহারাষ্ট্রের নাসিক থেকে পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু নাসিকে ব্যবসায়ীরা ধর্মঘট করায় সঙ্কট তৈরি হয়েছে। টাস্ক ফোর্সের অভিযোগ, কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নজরদারি চলছে।

পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ

টাস্ক ফোর্সের তরফে পেঁয়াজের চড়া দাম বৃদ্ধির বিষয়টি রাজ্যের মুখ্যসচিব ও সরকারের অন্যান্য আধিকারিকদের জানানো হবে বলে জানা গিয়েছে। কেন্দ্রের সঙ্গে কথা বলার দাবি জানিয়েছে তারা। তবে আগামী ১০-১৫ দিনের মধ্যেই পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলেই মনে করা হচ্ছে।

পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ

পাইকারি বাজারে আগে পেঁয়াজের দাম ছিল ১৫-২০ টাকা কেজি। পরে তা বেড়ে যায় ৩০-৩৫ টাকা। বর্তমানে পাইকারি বাজারে পেঁয়াজের দাম ৫০-৫৫ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে। এদিকে খুচরো বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। ক্রমাগত পেঁয়াজের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীদেরও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এনিয়ে পেঁয়াজ ব্যবসায়ী বলেন, পেঁয়াজ ভিন রাজ্য থেকে আসে। সেই কারণে আমাদের কিছুই করার নেই, তবে দাম বেড়ে যাচ্ছে।

পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ

পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ
পেঁয়াজের ঝাঁঝে নয়, দাম শুনেই চোখে জল মধ্যবিত্তের, উৎসবের মরশুমে রেট বাড়ল ৩ গুণ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন