নজরবন্দি ব্যুরোঃ ওয়ানপ্লাস ৯আরটি ফোন ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস আরটি নামে। প্রথমে শোনা গিয়েছিল যে ডিসেম্বর মাসেই এই ফোন ভারতে লঞ্চ হবে। এবার দেশে ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চের সম্ভাব্য দিন প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, ১৬ ডিসেম্বর ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চ হতে পারে ভারতে।
আরও পড়ুনঃ এবার বাড়িতে পৌঁছে যাবে ওষুধ, নতুন হেলথকেয়ার সার্ভিসে ফ্লিপকার্ট


হ্যাকার ব্ল্যাক এবং ন্যানো সিলভার এই দুই রঙে ওয়ানপ্লাস আরটি ফোন লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ৯আরটি আর ওয়ানপ্লাস আরটি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন ও ডিজাইনে অনেক মিল থাকতে পারে। কি হবে এর স্পেসিফিকেশন? ওয়ানপ্লাস আরটি হ্যান্ডসেটে চীনে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস ৯আরটি ফোনের মতই স্পেসিফিকেশন দেখা যাবে বলে আশা করা যায়।

সেক্ষেত্রে নতুন এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস, HDR10+ সার্টিফিকেশন এবং ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট সহ ৬.৬২ ইঞ্চি OLED ডিসপ্লে প্যানেল দেখা যেতে পারে৷ অন্যদিকে এতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, ১২ জিবি পর্যন্ত র্যা ম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।



একইভাবে পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হতে পারে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যার সাথে ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।ওয়ানপ্লাস আরটি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 প্রাইমারি সেনসর এবং ১৬ মেগাপিক্সেলের সেকন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার থাকবে।
ওয়ানপ্লাস আরও এক নতুন ধামাকাদার ফোন আনছে ভারতে
এছাড়াও এই ফোনে ১৬ মেগাপিক্সেলের Sony IMX471 সেলফি ক্যামেরা সেনসর থাকবে। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে থাকবে ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই ৬ এবং এনএফসি ফিচার। ই-কমার্স সংস্থা অ্যামাজনের ওয়েবসাইটে ইতিমধ্যেই ওয়ানপ্লাস আরটি ফোনের প্রচার বিজ্ঞাপন শুরু হয়েছে। সেখানে তৈরি হয়েছে আলাদা একটি মাইক্রোসাইট। অর্থাৎ ভারতে লঞ্চের পর অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।







