Halisahar Blast: হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণ, একজনের মৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ উত্তর ২৪ পরগণার হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু। বিস্ফোরণের জেরে প্রায় আড়াই ফুট গর্ত হয়েছে। গঙ্গার পাড়ে মজুত বোমা বিস্ফোরণের জেরেই ঘটনা অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল।

আরও পড়ুনঃ Mamata Banerjee: চিকিৎসার জন্য অ্যাপোলোয় নিয়ে যাওয়া হচ্ছে, করোনা আক্রান্ত সন্ধ্যা মুখ্যোপাধ্যায়, জানালেন মুখ্যমন্ত্রী

পুলিশ সূত্রে খবর, বিকেল সাড়ে তিনটে নাগাদ হালিশহরের জগন্নাথ ঘাটে আচমকা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়প বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে ১৯ বছরের এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। আরও কেউ আহত হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখানে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গেছে। বিস্ফোরণের তীব্রতা জানার জন্য ফরেনসিক দল নমুনা সংগ্রহ করবে। ওই খানে বোমা তৈরি হচ্ছিল কি না এবং বোমা মজুত ছিল কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণ, শুরু রাজনৈতিক চাপানউতোর 

হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণ, শুরু রাজনৈতিক চাপানউতোর 
হালিশহরে জগন্নাথ ঘাটে বোমা বিস্ফোরণ, শুরু রাজনৈতিক চাপানউতোর 

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ঘনিষ্ট বিট্টু জয়সওয়ালের ঠেকে এই বিস্ফোরণ ঘটেছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। পুরভোটের আগে সন্ত্রাস তৈরি করতেই বোমা তৈরি হচ্ছিল বলে অভিযোগ করেছেন তিনি। অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি সাংসদ। তাঁর কথায়, কেউ বোমা রেখেছিল তাই বিস্ফোরণ ঘটেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন