নজরবন্দি ব্যুরো: আজ ১৭ ডিসেম্বর ২০২৩, রবিবার। গ্রেগরীয় বর্ষপুঞ্জি অনুসারে ৩৫১ তম দিন (অধিবর্ষে ৩৫২)। বছর শেষ হতে আরও ১৪ দিন বাকি। ইতিহাস ঘেটে দেখা যায় বছরের বিভিন্ন দিনেই কোনও না কোনও কারণে উল্লেখযোগ্য। বিশিষ্টজনের জন্ম, মৃত্যু সহ গুরুত্বপূর্ণ বিষয়, জেনে নিন আজকের দিনে (On This Day 17 December) কি ঘটেছিল?



আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৬ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য
জন্ম
১৯৭৯- বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী শাবনূর।
১৯৩৬- বাঙালি কথাসাহিত্যিক ও সাংবাদিক দেবেশ রায়।
১৯৩১- ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা দিলীপ রায়।
১৯০৪- ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ মোহনানন্দ ব্রহ্মচারী।
১৯০২- ভারতীয় রবীন্দ্র সংগীত শিল্পী মালতী ঘোষাল।
১৮৫৭- প্রখ্যাত ভারতীয় চিকিৎসক, বিশিষ্ট লেখক ও সমাজসেবী সুন্দরীমোহন দাস।

মৃত্যু
২০১৯- নাক-কান-গলা বিশেষজ্ঞ ভারতীয় চিকিৎসক এবং মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা ড.শ্রীরাম লাগু।
২০০২- অসমীয়া চলচ্চিত্রের প্রথম মহিলা অভিনেত্রী আইদেউ সন্দিকৈ।
১৯৩৮- প্রখ্যাত বাঙালি লেখক, সম্পাদক ও অনুবাদক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৭ ডিসেম্বর, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

ঘটনাবলী
১৯৯৬- পেরুর জিম্মি সংকট শুরু হয়।
১৯৪২- বিপ্লবী সতীশচন্দ্র সামন্ত তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন।
১৯৩১- আজকের দিনে প্রশান্ত চন্দ্র মহলানবীশ কলকাতায় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন।
১৩৯৯- পানিপথের যুদ্ধে তৈমুর লঙ দিল্লির সুলতান মুহম্মদ তুঘলককে পরাস্ত করেন।







