নজরবন্দি ব্যুরো: টেট- সংবাদ! এতদিন রাজ্যের বেকার সমস্যা এবং রাজ্যর বেকারদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে বারবার কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। আজ ৫ বছর পর হলো টেট পরীক্ষা। আর পরীক্ষা শুরুর পর পরই প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল এমনটাই দাবি তুলছিল উত্তর দিনাজ পুরের অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের নেতারা। অভিযোগের প্রেক্ষিতে কয়েকটি ছবিও দেখিয়েছিলেন তাঁরা। এমনকি বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও হুশিয়ারি দিয়েছিলেন। তবে সেই অভিযোগের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই কার্যত ভুলও স্বীকার করে নিল ওই সংগঠন।
আরও পড়ুনঃ নির্বাচনের আগে আপাতত বন্ধ হচ্ছে প্রদ্মবনে প্রবেশের দরজা! ইঙ্গিত কৈলাস বিজয়বর্গীর


আজ রবিবার ছিল টেটের পরীক্ষা। গোটা রাজ্য জুড়ে হাজার-হাজার পরীক্ষার্থীরা পরিক্ষা দিয়েছে। গোটারাজ্য জুড়ে যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত সকলে, তখন চলাকালীনই রায়গঞ্জের কাশিবাটি বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় এবিভিপির নেতৃত্ব। সাংবাদিকদের সামনে প্রশ্নপত্রের আকারে কিছু কাগজও তুলে ধরেন তাঁরা। এবং ৫ বছর পর নেওয়া পরীক্ষাও রাজ্য সরকার সততা এবং গোপনীয়তার সঙ্গে পালন করতে পারছে না বলে অভিযোগ ও তোলেন । বিকেল ৪ টের সময় রায়গঞ্জে এক আন্দোলনের ডাকও দেয় এবিভিপি।
তবে দিন শেষ হওয়ার আগেই নিজেদের অভিযোগ এবং আন্দোলনের কর্মসূচী থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে যায় তারা। সাংবাদিক বৈঠক করে ভুল স্বীকার করে নেয় নিজেদের। এমনকি নিজদের ঘোষিত আন্দোলন প্রত্যাহারও করে নেয় দল।
টেট- সংবাদ! তবে এবিভিপি রাজ্য সংগঠন দাবি করেছে অন্য। তাঁদের বক্তব্য যাঁরা এ ভাবে প্রশ্নপত্র ফাঁসের নামে বিভ্রান্তির সৃষ্টি করেছেন তাঁদের বিরুদ্ধে হোক । ঘটনার সত্যতা বিচার চেয়ে দাবি জানিয়েছে তারা। তবে সমগ্র বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি রাজ্যের শাসক দল।









