নজরবন্দি ব্যুরোঃ বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে করোনা। অতিমারীর শেষ তো হয়ইনি, বরং একাধিক দেশে বেড়ে চলেছে ওমিক্রন দাপট। মার্কিন যুক্তরাষ্ট্রে ওমিক্রনের BA.2 প্রজাতি ক্রমেই বাড়ছে। তবে শুধু মার্কিন মুলুক নয়, ইউরোপেও বাড়ছে ওমিক্রন। পশ্চিম ইউরোপেও ক্রমশ ছড়িয়ে পড়ছে এই ভাইরাস।
আরও পড়ুনঃ দিদির নির্দেশে আত্মসমর্পণ করেছি, আদালতের ঢোকার মুখে জানাল আনারুল
এই ভাইরাস উপ প্রজাতিকে ইতিমধ্যেই সংক্রমক বলেছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) পরিচালক রোচেল ওয়ালেনস্কি নতুন ঢেউয়ের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সতর্ক করে জানিয়েছেন, “আমরা নিউ ইয়র্ক স্টেট এবং নিউ ইয়র্ক সিটির রিপোর্টে ছোট হলেও কোভিড -19 কেস বৃদ্ধি দেখেছি এবং নিউ ইংল্যান্ডে কোভিড -19 আক্রান্ত ব্যক্তিদের হাসপাতালে কিছু বৃদ্ধি দেখা গিয়েছে, বিশেষ করে যেখানে BA.2 রূপটি পৌঁছেছে সেখানে ৫০ শতাংশের উপরে আক্রান্ত বৃদ্ধি পেয়েছে।”

অনেক বিশেষজ্ঞ বলেছেন, BA.1 এর থেকে BA.2 ৩০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে। তবে এই ভাইরাসটিকে চোরা ওমিক্রন প্রজাতির মধ্যেই ফেলা হচ্ছে। কারণ এটিকে খুব সহজে শনাক্ত করা যাচ্ছে না।
মার্কিন মুলুকে বাড়ছে ওমিক্রন, তাহলে কি ফের লড়াই শুরু?

অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে BA.1 এবং BA.2 জিনগতভাবে অনেকটাই আলাদা। কিছু মিল আছে ঠিকই। কিন্তু অ্যামাইনো অ্যাসিডের পরিবর্তন হওয়ায় দুই উপপ্রজাতির স্পাইক প্রোটিনের চরিত্র আলাদা। তাই ডিএনএর দিক থেকেও এর চরিত্র অনেকটাই সংক্রমক।



