নজরবন্দি ব্যুরোঃ ভূমিকা মানব যৌনতা হল মানুষের কামোদ্দীপক অভিজ্ঞতা এবং সাড়াপ্রদানের ক্ষমতা। কোন ব্যক্তির যৌন অভিমুখিতা অন্য ব্যক্তির প্রতি তার যৌন আগ্রহ ও আকর্ষণকে প্রভাবিত করতে পারে। বিভিন্ন পন্থায় যৌনতা প্রকাশ বা উপভোগ করা যায়; যার মধ্যে চিন্তা, কল্পনা, কামনা, বিশ্বাস, দৃষ্টিকোণ, মূল্যবোধ, আচরণ, প্রথা ও সম্পর্ক অন্তর্গত।
আরও পড়ুনঃ আদালতের নির্দেশের চার দিন, অঙ্কিতার স্কুলে গেল বেতন বন্ধের নির্দেশ


বয়স ষাটের কোটা পেরিয়ে গেছে। তবু শারীরিক চাহিদা বাধ মানে না। এই বয়সেও উদ্দাম যৌন জীবন চলছিল বৃদ্ধের। আর সেটাই কাল হল। যৌন মিলনের সময় অসুস্থ হয়ে পড়লেন মুম্বইয়ের (Mumbai) এক ৬১ বছরের বৃদ্ধ। তারপরেই মৃত্যু হয়েছে তাঁর।
জানা গেছে মুম্বইয়ের (Mumbai) একটি হোটেলে সোমবার সকালে নিজের সঙ্গীর সঙ্গে মিলিত হয়েছিলেন ওই বৃদ্ধ। কিন্তু যৌনতার উত্তেজনার বশেই হঠাৎ শরীর খারাপ হয়ে যায় তাঁর। বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়েন। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।



ঠিক কী কারণে এভাবে বৃদ্ধের মৃত্যু হল তা এখনও পরিষ্কার করে জানা যায়নি। সূত্রের খবর, ওই বৃদ্ধ মুম্বইয়ের কুরলা এলাকার একটি হোটেলে সোমবার সকাল ১০টা নাগাদ হাজির হন। তাঁর সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন, যাঁর বয়স ৪০ বছর। বৃদ্ধ জানিয়েছিলেন, ওই মহিলা তাঁর প্রেমিকা।
হোটেলের ঘরে কিছুক্ষণ একসঙ্গে সময় কাটানোর পরই রিসেপশনে ফোন আসে। মহিলা জানান, তাঁর সঙ্গী হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন, কোনও সাড়া দিচ্ছেন না। হোটেলের কর্মীরা দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
৬১ বছর বয়সে প্রেমিকার সঙ্গে উদ্দাম যৌনতা, মদ্যপান

ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, যৌন মিলনের সময় মদ্যপান করছিলেন তিনি। কিন্তু তখনই হঠাৎ জ্ঞান হারান। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত চলছে।








