নজরবন্দি ব্যুরোঃ করোনার তৃতীয় ঢেউ থেকে বাঁচতে গেলে লাগবে সবার টিকা বলছেন বিশেষজ্ঞরা। আর সেই কথা মাথায় রেখে এবার কলকাতা পুরসভা নিল এক মানবিক উদ্যোগ। এবার শহরের অসুস্থ, শয্যাশায়ী, আশি বছরের বেশি বয়স্ক নাগরিকদের জন্য এবার থেকে বাড়ি গিয়েই করোনার টিকা দেওয়া হবে।
আরও পড়ুনঃ মাস শেষে স্থিতিশীল করোনা, সব জেলাতেই আক্রান্তের সংখ্যা ১০০-র নিচে।


শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । এই নিয়ে এদিন ফিরহাদ হাকিম জানালেন, “যাঁরা ৮০ বছরের ঊর্ধ্ব তাঁদেরকেই কেবলমাত্র বাড়ি গিয়ে করোনার ভ্যাকসিন দেওয়া হবে। এছাড়া ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা শয্যাশায়ী এবং অসুস্থ, তাঁদেরও বাড়ি গিয়ে ভ্যাকসিন দেবেন পুরসভার কর্মীরা। এঁদের প্রত্যেককেই ‘স্পেশ্যাল কেস’ হিসেবে ভ্যাকসিন দেওয়া হবে”।

তবে এই সুবিধা পেতে গেলে মানতে হবে বেশ কিছু নিয়ম। যাঁদের বাড়িতে টিকা দিতে জাওা হবে তাঁদের বাড়ির সবার আগে থেকেই টিকা নেওয়া থাকতে হবে। ওপর দিকে ৬০ ঊর্ধ্ব অসুস্থ বা শয্যাশায়ীদের ক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে প্রমাণপত্র নিয়ে জমা দিতে হবে।
এবার ৮০ ঊর্ধ্বরা বাড়িতে বসেই পাবেন করোনা টিকা
কিন্তু টিকাকরন কেন্দ্রে গিয়ে নাম লেখালেই সাথে সাথে টিকা পাওয়া যাবে না। কর্মীরা ওই ব্যক্তির না, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখবেন তারপর নির্দিষ্ট সময়ে ফোন করে বাড়ি গিয়ে টিকা দিয়ে আসবেন। এই প্রক্রিয়ার ফলে শহরের এই বয়স্ক মানুষদের কষ্ট করে লাইনে দাঁড়াতে হবে না। তাই এই সুবিধার জন্য পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।









