গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, কম খরচে বেছে নিন এই Offbeat Destination

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে মানুষের নাজেহাল অবস্থা। প্রখর রোদ এবং অস্বস্তিকর আবহাওয়াতে হাঁসফাঁস করছে বাঙালি। এই সময়ে পাহাড়ে ঘুরে আসতে পারেন। অনেকরই মনে হয় পাহাড় ঘুরতে যাওয়া বেশ খরচ সাপেক্ষ। তবে আজ এমন এক গন্তব্যের খোঁজ রইল যেখানে বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারবেন। একবার গেলে ফিরে যেতে চাইবেন বার বার।

আরও পড়ুন: Serial: খুকুমুনি ফিরছে নতুন অবতারে, আসছে নতুন ধারাবাহিক তুতে

 

 

গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, ঘুরে আসুন এই ঠিকানায়
গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, ঘুরে আসুন এই ঠিকানায়

আজকের ঠিকানা প্যারেন। ডুয়ার্সের ঝালং-বিন্দু রুটে পড়বে এই প্যারেন। সকলেই জানেন ঝালং এবং বিন্দু দুটি খুবই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। জলদাপাড়া থেকে প্যারেন যেতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। গন্তব্যে পৌঁছানোর সময়েই চোখে পড়বে ডায়না নদী, জলঢাকা। দেখা যাবে চাপড়ামারি জঙ্গল।

গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, ঘুরে আসুন এই ঠিকানায়

paren nature resort 2 1024
গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, ঘুরে আসুন এই ঠিকানায়

ঝলং দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী। কংক্রিটের শহর থেকে দূরে শান্ত নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে চলে আসতে পারেন এখানে। এর কাছেই অবস্থিত ছোট্ট পাহাড়ি গ্রাম প্যারেন। সবুজে ঘেরা এখানকার পরিবেশ পর্যটকদের মন ভালো করবে।

কীভাবে যাবেন?

deal image9219 1
গরমের ছুটিতে গন্তব্য হোক পাহাড়, ঘুরে আসুন এই ঠিকানায়

রেলপথে গেলে আপনাকে নামতে হবে নিউমল জংশন। সেখান থেকে ঝালং ৪৫ কিলোমিটার। প্যারেনে রাত্রিবাসের ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গ বন দফতরের কটেজ রয়েছে। অনলাইনে বুকিং চলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর