নজরবন্দি ব্যুরো: তীব্র দাবদাহ থেকে রেহাই, কলকাতায় এখন বৃষ্টির মরশুম। উত্তরবঙ্গের পাহাড়েও ঝিরিঝিরি বৃষ্টি। এইসময় পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান! শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকদিন কাটিয়ে আসুন।
আরও পড়ুন: দার্জিলিং-কালিম্পং ভুলে ঘুরে আসুন এই পাহাড়ি গ্রামে, এখান থেকেই দেখা যায় সিকিম, ভুটান, তিব্বত


আজকের গন্তব্য মানসং, অনেকেই আবার মুনসং বা মানসোং নামে চেনেন। কালিম্পং থেকে মাত্র ১৮ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি থেকে ৮০ কিলোমিটার দূরত্বে এই ছোট্ট পাহাড়ি জনপদ। সবুজে ঘেরা গ্রামের বিভিন্ন জায়গায় রঙবেরঙের ফুল, পাখির কোলাহল আর পাহাড়ি খাদের নীচ দিয়ে বয়ে চলা নদীর জলের কলকল শব্দ।

হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা, ঘুরে আসুন মানসং থেকে
মানসং থেকে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। যা পর্যটকদের জন্য উপরি পাওনা। এছাড়াও এখানে আসলে দেখতে পারেন ডেলো, লাভা, লোলেগাঁও, রিশপ, চারখোল, কোলাখাম, ছাঙ্গে ফলস, পানু ডারা, সিটং, বিদ্যাং ভ্যালি, অহলধারা, পেডং, সিলারিগাঁও সহ অনেক জায়গা। গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়তে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে।



কীভাবে যাবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন কালিম্পংয়ের এই গ্রামে। সময় লাগবে সাড়ে তিন ঘণ্টার কাছাকাছি। এছাড়া শিলিগুড়ি বা বাগডোগরা থেকেও গন্তব্যে চলে আসা যায়।








