Offbeat Destination: দিঘা-মন্দারমণির ভিড় এড়িয়ে কোথায় যাবেন? চলে আসুন এই সৈকতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরমে একটু স্বস্তি পেতে কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চান! কিন্তু কোথায় যাবেন? সেই তো চেনা ঠিকানা দীঘা-মন্দারমণি! সেখানে আবার পর্যটকদের ভিড়! তবে জানেন কি, কলকাতার কাছেই এমন এক সৈকত রয়েছে, যেখানে শান্ত নিরিবিলি পরিবেশে এক-দুদিনের ছুটি কাটিয়ে আসতে পারেন।

আরও পড়ুন: Weather update: সকাল থেকে মেঘলা আকাশ, কমেছে তাপমাত্রা! আজ কলকাতা সহ একাধিক জেলায় স্বস্তির বৃষ্টি!

1569823934 dsc 5377 00003
দিঘা-মন্দারমণির ভিড় এড়িয়ে কোথায় যাবেন? ঘুরে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

আজকের গন্তব্য পূর্ব মেদিনীপুরের দক্ষিণ পুরুষোত্তমপুর। দিঘা-মন্দারমণির‌ মত ভিড় হয় না। সৈকতের পাড়ে বসে সমুদ্রের শান্ত ঢেউ উপভোগ করতে পারবেন। সবুজ গাছগাছালিতে পাখিদের কোলাহল মন ভালো করে দেবে। যেহেতু এই সমুদ্র সৈকত দিঘা-মন্দারমণির মত জনপ্রিয় নয় তাই এখানে ভিড় চোখে পড়ে না। এই সৈকতের পরিধিও খুব বড় নয়।

দিঘা-মন্দারমণির ভিড় এড়িয়ে কোথায় যাবেন? ঘুরে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

dakshin purushottampur sea beach mandarmani tourist attraction 00ayel63as
দিঘা-মন্দারমণির ভিড় এড়িয়ে কোথায় যাবেন? ঘুরে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

দক্ষিণ পুরুষোত্তমপুরের কাছেই রয়েছে দিঘা। চাইলে একবার দিঘা থেকেও ঘুরে আসতে পারেন। পুরুষোত্তমপুরে রাত্রিবাসের জন্য সীমিত কয়েকটি হোটেল রয়েছে। পর্যটকরা দিঘায় থাকার ব্যবস্থা করে পুরুষোত্তমপুরে ঘুরে যেতে পারেন। চারিদিক নির্জন এবং কোলাহল বিহীন হওয়ায় সহজেই সমুদ্রের গর্জন শুনতে পারবেন।

dakshinpurushottampur 2
দিঘা-মন্দারমণির ভিড় এড়িয়ে কোথায় যাবেন? ঘুরে আসুন দক্ষিণ পুরুষোত্তমপুর

কীভাবে যাবেন-

পুরুষোত্তমপুর যাওয়ার জন্য যেকোনও দিঘাগামী বাসে নামতে হবে চাউলখোলায়। সেখান থেকে অটো বা ট্রেকার ধরে পৌঁছে যাওয়া যাবে পুরুষোত্তমপুর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর