নজরবন্দি ব্যুরোঃ লাগামছাড়া করোনা পরিস্থিতিতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে ওড়িশা। দেশে লাগামছাড়া করোনা পরিস্থিতি। দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে সমস্তকিছু। এই অবস্থায় সংক্রমণে রাশ টানতে দেশে এই মুহূর্তে অন্তত কিছুদিনের জন্য সম্পূর্ণ লকডাউনের দাবি করেছে চিকিৎসামহল।
আরও পড়ুনঃ কত লোক গালাগালি করে…! মুখ্যমন্ত্রী হবেন? প্রশ্নের উত্তরে আর যা বললেন দিলীপ ঘোষ


ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যগুলি নিজেদের মত করে সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেছে। কারন করোনা সংক্রমণের শৃঙ্খল ভাঙতে লকডাউনই একমাত্র উপায়। এবার সেই পথে হাঁটল নবীন পট্টনায়কের শাসনাধীন ওড়িশা। আপাতত আগামী ৫ ই মে থেকে ১৯ শে মে ১৪ দিনের সম্পূর্ণ কঠোর লকাডাউন করতে চলেছে ওই রাজ্য। প্রসঙ্গত, ওড়িশাতে গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত হচ্ছিলেন ৭-৮ হাজারের বেশি মানুষ। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪১৩ জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে।
সেখানে সক্রিয় রোগীর সংখ্যাও ৬১ হাজার ছাড়িয়েছে। এমন অবস্থায় করোনার শৃঙ্খল ভাঙতেই এই সিদ্ধান্ত নিল তারা। তবে এই দুই সপ্তাহ স্বাস্থ্যকর্মী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের চলাফেরায় কোনও বিধিনিষেধ জারি না করা হলেও সাধারন মানুষকে নিজের এলাকার ৫০০ মিটারের মধ্যেই প্রয়োজনীয় জিনিষ কিনতে হবে বলে নির্দেশিকা জারি করেছে প্রশাসন। করোনা রুখতে দিল্লী, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্য ইতিমধ্যেই সম্পূর্ণ বা আংশিক লকডাউন চালু করেছে।
লাগামছাড়া করোনা পরিস্থিতিতে এবার সম্পূর্ণ লকডাউনের পথে ওড়িশা। দেশে করোনার কামড় হাল্কা করতে এবার একই পথে হাঁটল ওড়িশাও। এখন দেখার লকডাউনের সাহাজ্যে এই মহামারী সংক্রমণে লাগাম টানতে পারে কিনা ওই রাজ্য।









