দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাড়ে চারটে নাগাদ সুপ্রিম কোর্টের শুরু হল আরজিকর মামলার শুনানি। আর এই শুনানিতে শুরুতেই নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নিয়ে প্রশ্ন উঠল। নিজেদের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভার এ বিষয়ে জানান ‘নির্যাতিতার ছবি সমাজের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ এই প্রসঙ্গে প্রধান বিচারপতি জানান, ‘আমরা এই নিয়ে আগেই নির্দেশ দিয়েছিলাম’।
এছাড়াও আগেই জল্পনা ছিল আরজিকর মামলার এই শুনানিতে উঠতে পারে টিএমসিপির প্রাক্তন নেতা প্রান্তিক পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘আগমনী’ প্রসঙ্গ। যেখানে ওই স্বল্পদৈর্ঘ্যের ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছিল নির্যাতিতার বিষয়ে। এবার সেই জল্পনা সত্যি করে নির্যাতিতার পরিবারের আইনজীবী সুপ্রিম কোর্টে জানান, ‘আর জি করের ঘটনা নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে। আগামীকাল মুক্তি পাবে সেটি। ওই ছবিটি দ্রুত বন্ধ করার নির্দেশ দেওয়া হোক।’ এ বিষয়ে সুপ্রিম কোর্ট জানায়,’ওই ছবিটি বন্ধের নির্দেশ দিতে হলে শুনানির প্রয়োজন রয়েছে।’


এরপরেই সিবি আইয়ের আইন জীবীর পক্ষ থেকে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই- এর আইন জীবী।







