নজরবন্দি ব্যুরোঃ পয়গম্বর মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিজেপি থেকে বহিষ্কৃত নুপুর শর্মাকে তলব করেছিল মুম্বই পুলিশ। কিন্তু শুক্রবার দিল্লিতে গিয়ে নুপুর শর্মার খোঁজ পেল না মুম্বই পুলিশ। সূত্রের খবর নুপুর শর্মার খোঁজ পাচ্ছে না পুলিশ। কোথায় নূপুর শর্মা? এদিকে ২০ জুনের মধ্যে হাজিরা দিতে বলেছে কলকাতা পুলিশ।
আরও পড়ুনঃ Forward Bloc: পতাকা থেকে সরছে কাস্তে হাতুড়ি, বদলাচ্ছে ফরোয়ার্ড ব্লক
নুপু শর্মার বিতর্কিত মন্তব্যের পরেই ২৮ মে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ইরফান শেখ নামের এক ব্যক্তি। এরপরেই শুক্রবার দিল্লিতে উপস্থিত হয়ে তাঁর খোঁজ শুরু হয়। টানা পাঁচ দিন ধরে চলছে খোঁজ। মহারাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রকের তুফে জানানো হয়েছে, নুপুর শর্মার বিরুদ্ধে তাঁদের কাছে যথেষ্ট তথ্য ও প্রমাণ রয়েছে। এদিকে মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, নুপুর শর্মার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনটাই সূত্রের খবর।

আগামী ২৫ জুন নূপুরকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। আপত্তিকর মন্তব্যের প্রেক্ষিতে তাঁর বয়ান রেকর্ড করা হবে। ভারতীয় দণ্ডবিধির ৪১ নম্বর ধারায় নূপুরকে নোটিস পাঠিয়েছে মুম্বই পুলিশ। কিন্তু গত পাঁচ দিন ধরে মুম্বই পুলিশের নাগালের বাইরে নুপুর শর্মা।
কোথায় নূপুর শর্মা? হন্যে হয়ে খুঁজছে মুম্বই পুলিশ

এছাড়াও তৃণমূলে সংখ্যালঘু সেলের নেতা এফআইআর দায়ের করেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আবু সোহেল। এখনও অবধি নুপুর শর্মাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? এই প্রশ্ন তুলে অভিযোগ দায়ের করেছেন তিনি। তিনি এই মর্মে কাঁথি থানায় অভিযোগ জানাতে যান। এই মামলায় ২০ জুনের মধ্যে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে নারকেলডাঙা থানার পুলিশ। মনে করা হচ্ছে সেই হাজিরাও এড়াতে পারেন তিনি।



