বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাড়া-কমা অব্যাহত করোনা সংক্রমণ আর মৃত্যু হারের। একদিনে একলাফে কয়েক হাজার বাড়ছে সংক্রমণ, আবার কখনো এক লাফে কমছে আক্রান্তের হার। গত পরশু ভারতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৪ হাজারের কিছু বেশি মানুষ।

আরও পড়ুনঃ রাজ্যে আজ আক্রান্ত ৭১৭, করোনায় মৃত্যু নেই কলকাতা সহ ১৬ টি জেলায়। #CoronaUpdate

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় কিছুটা কমেছে সেই হার। কেন্দ্রের রিপোর্ট বলছে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৩৮ হাজার ৬২৮ জনের শরীরে। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো  ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫তে।

বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু
বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু

২৪ ঘন্টায় সংক্রমণ কয়েক হাজার কমলেও চিন্তা বাড়াচ্ছে মৃত্যু হার। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ২৪ ঘন্টায় করোনা কবলে প্রাণ হারিয়েছেন ৬১৭ জন। যা আগের দিনের থেকে বেশ কিছুটা বেশি।  এই নিয়ে ভারতে মারণ ভাইরাসের কবলে প্রাণ হারিয়েছেন মোট ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন মানুষ।

দেশে একদিনে সংক্রমণ কমলো ১৩ শতাংশ, বাড়া-কমা অব্যাহত কোভিড গ্রাফের। 

বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু
বাড়া-কমা অব্যাহত, ২৪ ঘন্টায় দেশে কমলো করোনা সংক্রমণ, বাড়লো মৃত্যু

সংক্রমণ-মৃত্যুহার বাড়া-কমার মাঝেই স্বস্তি দিচ্ছে অ্যাকটিভ কেসের পরিমাণ। গতকাল যেখানে অ্যাকটিভ কেসের হার বেড়েছিল কিছুটা আজ সেই পরিমাণ কমেছে ১৩ শতাংশ। এক সময়ে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের কোঠায় নামার পর ফের বেড়ে ৪০-৪৫ হাজারের দোরগড়ায় যাওয়ায় সিঁদুরে মেঘ দেখছেন গবেষকরা। এই মুহুর্তে নিয়ম কানুনের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে টিকা করণে। সেরাম ইন্সটিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য অক্টোবরেই আসতে পারে covovax টিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত