নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ব্যাপক ভাবে বাড়ানো হল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। অব্যাহত করোনার বিপুল সংক্রমণ, রাজ্যে ক্রমশ কমছে সুস্থতার হার! বিপুল গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। সেলিব্রিটি থেকে সাধারন মানুষ ভাইরাসের হাত থেকে নিস্তার পাচ্ছেন না কেউই। রাজ্যের হাতে গোনা ২ – ৩ টি জেলা বাদ দিয়ে সব জেলাতেই কার্যত বায়ুবেগে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। প্রায় প্রতিদিনই তৈরী হচ্ছে নতুন নতুন রেকর্ড। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া বা দক্ষিন ২৪ পরগণার সাথে সম্প্রতি পাল্লা দিতে শুরু করেছে দার্জিলিং দক্ষিন দিনাজপুর বা মালদার মত উত্তরের জেলাগুলি। কার্যত নজিরবিহীন সংকটের মুখে দাঁড়িয়ে রাজ্য।
আরও পড়ুনঃ রাজ্যে আজ রেকর্ড মৃত্যু, সাথে আক্রান্ত ২২৭৮ জন!


এদিন বুলেটিনে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর জানিয়েছে রাজ্যে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৭৮ জন! নতুন ২ হাজার ২৭৮ জন আক্রান্ত কে নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৪৮৭ জন।পাশাপাশি মৃত্যুমিছিলও অব্যাহত রয়েছে রাজ্যে। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে সার্বিক ভাবে গত ২৪ ঘন্টায় মৃত্যু বেড়েছে আরও ৩৬ টি। যা রেকর্ড এবং এখন পর্যন্ত রাজ্যে সর্বোচ্চ। ৩৬ জন কে নিয়ে রাজ্যে করোনা ভাইরাসে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১২।পাশাপাশি গত ২৪ ঘন্টায় রাজ্য জুড়ে সুস্থ হয়ে উঠেছেন ১৩৪৪ জন। এদিনের ১৩৪৪ জন কে নিয়ে রাজ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২৪ হাজার ৮৮৩ জন।
এদিন ১৩৪৪ জন সুস্থ হয়ে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৮.৫৬ শতাংশ করোনা আক্রান্ত। যা ক্রমাগত কমে নেমে এসেছে প্রায় ৮ শতাংশ । গত ৭ তারিখে রাজ্যে সুস্থতার হার ছিল ৬৬.২৪ শতাংশ।অন্যদিকে এই মুহুর্তে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ১৬ হাজার ৪৯২ জন।অর্থাৎ গতকালের থেকে চিকিৎসাধীন আক্রান্ত বেড়েছে ৮৯৮ জন! পাশাপাশি রাজ্য সরকারের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ১৩ হাজার ৪৭১। এখন পর্যন্ত রাজ্যে সর্বমোট টেস্টের সংখ্যা ৭ লক্ষ ৩ হাজার ২৮৪। প্রতি ১০ লক্ষ মানুষ পিছু রাজ্যে পরীক্ষা হয়েছে ৭ হাজার ৮১৪ জনের। কার্যত করোনার তাণ্ডব রাজ্য জুড়ে!
রাজ্যে ব্যাপক ভাবে বাড়ানো হল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। এই অবস্থায় কাল থেকে রাজ্যের একধিক যায়গায় বর্ধিত হচ্ছে লকডাউন। অন্যদিকে রাজ্যে ব্যাপক আকারে বাড়িয়ে দেওয়া হয়েছে কোনটেনমেন্ট জোনের সংখ্যা। আজ রাজ্যের কন্টেনমেন্ট জোন বাড়িয়ে করা হয়েছে ৭৩৯ টি। যার মধ্যে সবথেকে বেশি কনটেনমেন্ট জোন বৃদ্ধি পেয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ১১৩ টি।









