উপনির্বাচনের মুখেই পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস CBI- এর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আইকোর মামলায় রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিল সিবিআই। আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। এই প্রথম নয়। এর আগেও ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়েছিল সিবিআই ও ইডি।

আরও পড়ুনঃ এবার কমছে প্রথম থেকে নবম শ্রেণির সিলেবাস!

একের পর এক নোটিস পাঠানো হয় তৃণমূলের একাধিক প্রার্থী-নেতা-মন্ত্রীর কাছে। এর আগে নাকতলা উদয়ন সংঘের পুজো কমিটির সভাপতি পার্থ চট্টোপাধ্যায়কে পুজো কমিটির আর্থিক লেনদেনের জন্য নোটিশ পাঠানো হয়েছিল।

উপনির্বাচনের মুখেই পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস CBI- এর

ব্যস্ততার কারণে তিনি হাজিরা দেননি বলে জানা গেছিল। সেই কারণে ফের রাজ্যের শিল্প মন্ত্রীকে নোটিশ পাঠালো সিবিআই। সিবিআইয়ের দাবি, আইকোরের অনুষ্ঠান মঞ্চে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে।বেআইনি অর্থলগ্নি সংস্থার অনুষ্ঠানে কী কারণে উপস্থিতি, তা জানতেই তাঁকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

কদিন আগেই ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণার পর পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থার তলব নিয়ে রাজনৈতিক মতবিরোধ সামনে আসতে পারে। ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়লা কাণ্ডে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর