ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?

আগের দুইবার নোটিস পাঠিয়েও কোনও লাভ না হওয়ায়, এবার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারী বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অব এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে।এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মহুয়া।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সাংসদ পদ আগেই হারিয়েছেন। তবুও সাংসদের সুবিধা নেওয়া ছাড়ছেন না মহুয়া মৈত্র। এর আগে তাঁকে লোকসভার তরফ থেকে দুবার বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হলেও সেই নির্দেশে কোন গুরুত্ব দেন নি তিনি। বরং এ বিষয়ে দিল্লী আদালতের দারস্থ হয়েছেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। বলা হয়েছিল, ২০২৩ সালের ১১ ডিসেম্বর তাঁকে একটি নোটিশ জারি করা হয়েছিল।

ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?

আরও পড়ুন : ৯ বছরে দেশে দারিদ্রমুক্তি ২৫ কোটির, নীতি আয়োগের রিপোর্টে সন্দেহপ্রকাশ অর্থনীতিবিদদের

তাতে ৭ জানুয়ারীর মধ্যে বাড়িটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। তা না হলে দখলদার উচ্ছেদ আইন অনুযায়ী তাঁকে সেখান থেকে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছিল। তবে মহুয়ার আবেদন ছিল, ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ফল প্রকাশ পর্যন্ত তাঁকে তাঁর সরকারী বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হোক। সূত্রের খবর মঙ্গলবার ফের তাঁকে কেন্দ্রীয় হাউসিং ও নগরোন্নয়ন মন্ত্রক থেকে সরকারী বাংলো ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে।

ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?

ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?

পিটিআই সূত্রের খবর, আগের দুইবার নোটিস পাঠিয়েও কোনও লাভ না হওয়ায়, এবার মহুয়া মৈত্র যাতে অবিলম্বে সরকারী বাংলো ছেড়ে দেন, তার জন্য ডিরেক্টরেট অব এস্টেটের একদল আধিকারিক পাঠানো হবে।এদিকে লোকসভা থেকে বহিষ্কৃত হওয়া নিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছেন মহুয়া। এই মামলার পরবর্তী শুনানি ১১ মার্চ। প্রসঙ্গত, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগেই গত বছরের ৮ ডিসেম্বর লোকসভা থেকে বরখাস্ত করা হয় মহুয়া মৈত্রকে। তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়।

ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?
ফের বাংলো ছাড়ার নোটিশ মহুয়াকে, এবার কি উচ্ছেদের জন্য পাঠানো হবে আধিকারিক?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন