হার্দিক নয়, বুমরা হতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সহ অধিনায়ক!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাত্র একটা ম্যাচেই কি বদলে গেল সব হিসাব। এতদিন ধরে রোহিত শর্মা ডেপুটি হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে ধরে নেওয়া হচ্ছিল। এখন শোনা যাচ্ছে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব পেতে পারেন জশপ্রীত বুমরাহ। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বুমরাহের পারফরম্যান্স দেখে সেটাই মনে হচ্ছে।

আরও পড়ুন: ফের কি বদলাতে পারে বিশ্বকাপের সূচি? জল্পনা বাড়ছে

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর রোহিত শর্মার অনুপস্থিতিতে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। একই সঙ্গে সাম্প্রতিক ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে ওয়ানডে দলের সহ-অধিনায়কও করা হয়েছিল।

হার্দিক নয়, বুমরা হতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সহ অধিনায়ক!
হার্দিক নয়, বুমরা হতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সহ অধিনায়ক!

কিন্তু এখন জসপ্রীত বুমরাহ দলে ফিরে এসেছেন। এখন তিনি চলতি ভারত বনাম আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। জানা গিয়েছে, আগামী কাল দুপুর ১.৩০ মিনিটে ঘোষণা করা হবে ভারতের এশিয়া কাপ স্কোয়াড। এবং ভারত অধিনায়ক রোহিত শর্মা ও জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর এক প্রেস কনফারেন্সও করবেন।

17 12

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, এশিয়া কাপে রোহিত শর্মার ডেপুটির ভূমিকায় দেখা যেতে পারে জসপ্রীত বুমরাকে। কারণ হিসেবে ওই কর্তা জানান, “সহ-অধিনায়কত্বের ক্ষেত্রে অভিজ্ঞতা মাপকাঠি। সেদিক থেকে হার্দিকের থেকে বুমরাহের অভিজ্ঞতা অনেক বেশি।

হার্দিক নয়, বুমরা হতে পারেন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলের সহ অধিনায়ক!

16 15

কারণ ২০২২ সালে তিনি ভারতীয় টেস্ট ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিল। যদি দেখেন এশিয়া কাপ এবং বিশ্বকাপ, দুটো টুর্নামেন্টেই বুমরাহকে ভারতীয় দলের সহ অধিনায়ক নির্বাচন করা হয়েছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। সেইজন্যই আয়ারল্যান্ডে ঋতুরাজের পরিবর্তে বুমরাহকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন