ICC World Cup23: ফের কি বদলাতে পারে বিশ্বকাপের সূচি? জল্পনা বাড়ছে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আবার কি আসন্ন বিশ্বকাপের সূচির বদল করা হবে? হায়দরবাদ ক্রিকেট সংস্থা থেকে তেমনই খবর পাওয়া যাচ্ছে। পরপর দু’দিন ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছিল হায়দরাবাদ । কিন্তু সেই রাজ্যের পুলিশ বাধ সেধেছে। এইচসিএ বিসিসিআইকে চিঠি দিয়ে বলেছে যে তারা পরপর দুটি ম্যাচ আয়োজন করতে পারবে না।

আরও পড়ুন: মেসি ম্যাজিকে প্রথম ট্রফি জয় মায়ামির, বাঁধভাঙা উচ্ছ্বাসে সেলিব্রেশন

নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডসের মধ্যে ম্যাচটি ৯ অক্টোবর হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। এই মাঠেই পরের দিন মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। হায়দরাবাদ পুলিশ জানিয়েছে, পরপর দুটি ম্যাচের জন্য নিরাপত্তা দিতে তারা অপারগ। বিশেষ করে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচটির জন্য অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে।

13 17

পরিস্থিতির বিবরণ দিয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে মহম্মদ আজহারউদ্দিনের ক্রিকেট সংস্থা। গত ৫ অগস্ট সিএবির পক্ষ থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে সূচি বদলানোর আবেদন করা হয়েছিল বোর্ডের কাছে। ১২ নভেম্বর কালীপুজোর দিন ইডেন গার্ডেন্সে পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচটি হওয়ার কথা ছিল।

ফের কি বদলাতে পারে বিশ্বকাপের সূচি? জল্পনা বাড়ছে

Mens Cricket World Cup Fixture 380x214 1

তার আগেই নবরাত্রির জন্য ১৫ অক্টোবরের ভারত-পাক ম্যাচের দিন বদলানোর আবেদন করেছিল গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। রাজ্য সংস্থাগুলির অনুরোধ মেনে নেয় বিসিসিআই। ৯ অগস্ট পরিবর্তিত সূচি প্রকাশ করা হয় আইসিসির তরফে। আর এবার পুলিশের দাবি মেনে শেষ পর্যন্ত এই দুই ম্যচের জন্য আইসিসি ও বিসিসিআই এই সূচির বদল ঘটায় কিনা সেটাই দেখার।

14 15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন