নজরবন্দি ব্যুরোঃ এবারের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হুজুক দেখা দিয়েছিল গোটা রাজ্যে। যেখানে ঘাসফুল ছেড়ে পদ্ম শিবিরে যোগদান করতে দেখা গিয়েছিল একাধিক নেতা কে। কিন্তু নির্বাচনের ফল ঘোষণা হতেই ফের পুরনো দলে ফেরার হুজুক দেখা দেয় সিংহভাগের মধ্যে। যা নিয়ে বিতর্কের পরিস্থিতি দেখা দিয়েছে খোদ দলের অন্দরে। আজ ফের দেখা দিল তারই বহিপ্রকাশ। আজ এক সভা মঞ্চ থেকে নাম না করে রাজীবের দিকে আক্রমন হানেন প্রসূন বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ পর্ন কাণ্ডের পর আর্থিক প্রতারণা, অভিযুক্ত শিল্পা-রাজ
২০২১ বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেছিলেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে ফলাফল ঘোষণার পর তৃণমূলের ত্রিপুরার সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের ঘরে ফেরেন রাজীব।
এরপর থেকেই তাঁকে নিয়ে বিতর্ক দানা বাঁধতে শুরু করে দলের অন্দরে। সেই নিয়েই আজ সভা মঞ্চে দাঁড়িয়ে নাম করে রাজীবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন প্রসূন বাবু। তিনি বলেন, ” ভোটের আগে পার্টি ছেড়ে অনেকে বেরিয়ে গিয়েছিল। তাঁরাই এখন দিদির ছবি নিয়ে ঘুরছে। তাঁদের অন্তত হাওড়ায় আসতে দেওয়া হবে না। আমি বেঁচে থাকতে তাদের হাওড়ায় ঢুকতে দেব না। প্রয়োজন হলে আমি পদত্যাগ করব। দল যদি বলে তাহলে দল ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রীর পায়ের কাছে পড়ে থাকব। কিন্তু গদ্দারদের ঢুকতে দেব না।”
‘গদ্দারদের হাওড়ায় ঢুকতে দেব না’, নাম না করে রাজীব কে আক্রমন প্রসূনের

যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে দলীয় কর্মীদের মধ্যে। তবে আসন্ন পুর নির্বাচনের ক্ষেত্রে আদৌ কোন প্রভাব পড়বে কিনা এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন। তবে দলবদলু নেতাদের পুরনো দলে প্রত্যাবর্তন যে কিছুতেই মেনে নিতে পারছেন না দলের পুরনো কর্মীরা তা এক কথায় পরিষ্কার।




