নজরবন্দি ব্যুরোঃ রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব, গোর্খাল্যান্ড ইস্যুতে বিরাট মিছিল বাংলা পক্ষর। কিছুদিন আগেই বিজেপি সাংসদ রাজু বিস্ত সংসদে দাঁড়িয়ে গোর্খাল্যান্ডের দাবি তোলেন, টেবিল চাপড়ে সমর্থন জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আগামী ৭ তারিখ কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে “গোর্খাল্যান্ড” ইস্যুতে মিটিং ডাকা হয়েছিল দিল্লীতে, উপস্থিত থাকতে বলা হয়েছিল রাজ্যের স্বরাষ্ট্র সচিব কে।
আরও পড়ুনঃ EMI-এর উপর সুদ, কেন্দ্রের প্রস্তাবে অনেক ফাঁকফোকরঃ সুপ্রিম কোর্ট
বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের সর্বাত্মক বিরোধিতা করে পথে নামল বাংলা পক্ষ। সোমবার (৫ ই অক্টোবর) বিকাল ৫ টায় হাজরা মোড়ে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হল। কলকাতা ও সংলগ্ন সব জেলা থেকে আসা বাংলা পক্ষর সহযোদ্ধারা দখল নিল কলকাতার রাজপথের৷
আরও পড়ুনঃ রাজ্যে কবে থেকে চালু হবে লোকাল ট্রেন? কি জানালো রেল দফতর?
মিছিলে অংশ নেন সাধারণ মানুষও। সংগঠনের তরফে কৌশিক মাইতি জানান, “বাংলা ভাগ করা যাবে না। গোর্খাল্যান্ড মানব না আমরা। শপথ নিলাম আমরা। বাংলা তথা ভারতের ঐক্য ও সংহতি রক্ষাই আমাদের মূল উদ্দেশ্য। রক্ত দিয়ে হলেও আমরা বাংলা ভাগ রুখবো- এই স্লোগান উঠল দিকে দিকে।”
রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব, গোর্খাল্যান্ড ইস্যুতে বিরাট মিছিল বাংলা পক্ষর। বাংলা পক্ষ ও বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ ও গর্জনে কিছুটা হলেও পিছু হটতে বাধ্য হলো কেন্দ্রীয় সরকার। দিল্লীতে আগামী ৭ তারিখের মিটিং ছিল “গোর্খাল্যান্ড” ইস্যুতে, চাপের মুখে তা বদলে হল “GTA” ইস্যুতে মিটিং।








