নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি শিক্ষা দফতের একটি নির্দেশিকা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাতে রাজ্যের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল মিলিয়ে ৮,২০৭ স্কুল বন্ধ হতে চলেছে বলে জানা যায়। এর মধ্যে ৬,৬৪৯টি প্রাথমিক স্কুল।
আরও পড়ুনঃ মমতা সততার প্রতীক, পার্থ চোর। টাকার বিনিময়ে চাকরি, লজ্জা! বুঝিয়ে দিলেন ববি!



বাকিগুলি জুনিয়র হাই ও হাই স্কুল। জানা যায়, যে সব স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৩০-এর কম সেই সব স্কুল বন্ধ করে দিতে চলেছে রাজ্য সরকার। এমনকী জেলায় জেলায় ও ব্লকে কোন কোন স্কুল বন্ধ হতে চলেছে তার তালিকাও দেখা যায়।



এই নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয়। এই খবর নিয়ে বিরোধীরাও সরকারকে কটাক্ষ করছে বারবার। কিন্তু এই রকম কোন ঘটনা ঘটেনি বলে দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরোটাই গুজব।
রাজ্যের কোন স্কুলই বন্ধ হচ্ছে না, সবটাই গুজব, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
রাজনৈতিক স্বার্থে এই গুজব ছড়ানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এরকম কোনও নির্দেশিকা শিক্ষা দফতর জারি করেনি। রাজ্যে কোনও স্কুল বন্ধ হচ্ছে না। পুরোটাই গুজব’।







