Jio Data Loan: পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রিচার্জ না করেও ডেটা ব্যবহারের সুবিধা দেবে জিও (Jio)। সংস্থার তরফে আগেই এই ঘোষণা করা হয়েছে। ২জিবি (2GB) পর্যন্ত হাই স্পিড ডেটা ব্যবহার করার সুযোগ দেওয়া হয়েছে গ্রাহকদের। এই প্ল্যানের ফলে কোনও জিও (Jio) ব্যবহারকারীর ডেটা প্যাক শেষ হলে জিও ডেটা লোনের (Jio Data Loan) মাধ্যমে ফের ডেটা ব্যবহারের সুবিধা পাবেন। এবং ডেটা রিচার্জের জন্য প্রথমে কোনও টাকা খরচ করতে হবে না।

আরও পড়ুনঃ কার নির্দেশে আনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? খতিয়ে দেখা হচ্ছে ফোন কল

Jio Data Loan-সম্পর্কে বিস্তারিত তথ্য:
কোনও জিও (Jio) ব্যবহারকারীর ডেটা প্যাক শেষ হলে তাঁকে ফের রিচার্জ করার প্রয়োজন হয়। কিন্তু কোনও কারণে রিচার্জ করার জন্য প্রয়োজনীয় টাকা না থাকলে অথবা অনলাইন পেমেন্ট ব্যবস্থায় কোনও সমস্যা থাকলে জিও ডেটা লোনের (Jio Data Loan) ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ব্যবহারকারীকে কোনও অতিরিক্ত অর্থ জমা করতে হবে না। এমনকী ডেটা লোন (Data Loan) পাওয়ার জন্য আগে থেকে কোনও আবেদন করে রাখার প্রয়োজন নেই। My Jio অ্যাপের মধ্য থেকেই ডেটা লোন (Data Loan) পাবেন ব্যবহারকারী।

পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে
পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে

কীভাবে পাবেন?
এর জন্য জিও (Jio) ব্যবহারকারীকে অবশ্যই My Jio অ্যাপ ইনস্টল করে রাখতে হবে। অ্যাপটি ওপেন করলেই একদম উপরে বাঁদিকে রয়েছে থ্রি ডট মেনু। সেখানে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু লিস্ট খুলে যাবে। সেখানেই রয়েছে জিও ডেটা লোনের (Jio Data Loan) অপশন। ওই অপশনে ক্লিক করলেই 2GB ডেটা অ্যাড হবে নির্দিষ্ট নম্বরে।

এর জন্য কি পেমেন্ট করতে হবে?
অবশ্যই। যেহেতু ধার হিসেবে ডেটা দেওয়া হচ্ছে তাই অবশ্যই সেই ডেটার জন্য প্রয়োজনীয় অর্থ শোধ করতে হবে। ২জিবি ডেটার জন্য ব্যবহারকারীকে ২৫ টাকা শোধ করতে হবে।

যদি না পরিশোধ করা হয়?
কোনও কারণে ব্যবহারকারী জিও ডেটা লোনের (Jio Data Loan) এর টাকা না শোধ করেন তাহলে সেই ব্যবহারকারীকে আর ডেটা লোন দেওয়া হবে না।

পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে

পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে
পকেট টাকা না থাকলেও এবার থেকে Jio গ্রাহকরা পাবেন 2GB ডেটা বিনামূল্যে

কোন ব্যবহারকারীরা ডেটা লোনের সুবিধা পাবেন?
সব জিও (Jio) ব্যবহারকারীই ডেটা লোনের সুবিধা পাবেন। তবে কোনও একবার ডেটা লোন (Data Loan) এর টাকা পরিশোধ না করলে পরবর্তীতে আর ডেটা লোনের সুবিধা পাওয়া যাবে না।

কেন এই প্ল্যানের সুবিধা দেওয়া হয়?
হঠাৎ করে ডেটা শেষ হয়ে গেলেও যাতে কোনও ব্যবহারকারী না সমস্যায় পড়েন তার জন্য এই সুবিধা চালু করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন