সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূল যোগের জল্পনা ওড়ালেন ‘বাম বিদ্ধ’ অনির্বাণ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সদ্যোজাতের হৃদযন্ত্রের বিরল সমস্যা। ফেসবুক পোস্টে সাহায্যের আর্তি টলিগঞ্জের শিল্পী অনির্বাণ মাইতির। দ্রুত পদক্ষেপ নিয়ে চিকিৎসার ব্যবস্থা করল অভিষেকের টিম। দলমত নির্বিশেষে সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ জ্ঞাপন করলেন অনির্বাণ। এর পর থেকে অনির্বাণের তৃণমূল যোগের জল্পনা শুরু হয়। 

আরও পড়ুনঃ Dilip Ghosh: সকলেই নাগরিকত্ব পাবেন, সিএএ-র সওয়ালে জবাব দিলেন দিলীপ ঘোষ

সেই জল্পনার অঙ্কুরেই বিনষ্ট করলেন অনির্বাণ। নিজের ফেসবুক পোস্টে স্পষ্ট করে জানালেন, “আমি তৃণমূল এ যোগদান করছি না, সিপিএমই আছি। আমি এখন কাজ করছি, ঘনঘন ফোন এলে, ডিরেক্টর আমাকে কাজ থেকে বের করে দেবে। তখন আবার নিজের জন্য ক্রাউড ফান্ড করতে হবে”। 

উল্লেখ্য, নদিয়া জেলার হরিণঘাটার নগরউখড়ার মহাদেবপুরের বাসিন্দা জয়ন্ত দেবনাথের স্ত্রী পুজা দেবনাথ দমদমের এক নার্সিংহোমে সন্তানের জন্ম দিয়েছেন। মাত্র তিন দিনের সন্তানের জন্মের পরেই সদ্যোজাতর হৃদযন্ত্রের সমস্যা দেখা দেয়। এরপরই পরিচিতর মাধ্যমে বিষয়টি জানতে পেরে ফেসবুকে পোস্ট করেন টালিগঞ্জের শিল্পী অনির্বাণ মাইতি। যার চিকিৎসা করতে পারবে একমাত্র এসএসকেএম অথবা বাইপাসের ধারের কোনও হাসপাতাল। নাগেরবাজারের এই বেসরকারী হাসপাতাল জানিয়ে দেয় তিনটি অস্ত্রোপচার করে ৩ টি স্টেইন বসাতে হবে শিশুটির হৃদযন্ত্রে। এক একটি অপারেশনের জন্য খরচ আনুমানিক ৩ থেকে সাড়ে তিন লাখ টাকা।

সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূল যোগের জল্পনা ওড়ালেন 'বাম বিদ্ধ' অনির্বাণ
সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূল যোগের জল্পনা ওড়ালেন ‘বাম বিদ্ধ’ অনির্বাণ

টালিগঞ্জের শিল্পীর ধারণা, এ বিষয়ে একমাত্র সাহায্য করতে পারেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁকে ট্যাগও করেন। তিনি সাহায্য করার আগেই সহায়তার হাত বাড়িয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম। শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরটিপিসিআর টেস্ট করে জরুরী বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে।

এরপরেই টালিগঞ্জের শিল্পী নিজের ফেসবুকে লেখেন,”দলমত নির্বিশেষে সবাই যেভাবে একটি বাচ্চার জন্য করলেন তা অকল্পনীয়। আসলে একটা বাচ্চা তো শুধু বাচ্চা নয়, আসলে ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ কে বাঁচানোর চেষ্টা করলাম শুধু। আবার আমরা ঝগড়া করবো, মারামারি করবো, খুনোখুনিও করবো। কিন্তু কোন শিশুর জন্য সবাই মিলে লড়ার এই রাতটাকে কেউ মুছে ফেলতে পারবে না আমাদের মন থেকে”।

সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূলে না, স্পষ্ট করলেন অনির্বাণ  

সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূলে না, স্পষ্ট করলেন অনির্বাণ  
সদ্যোজাতের শুশ্রূষায় অভিষেককে ধন্যবাদ, তৃণমূলে না, স্পষ্ট করলেন অনির্বাণ  

এরপর থেকেই তাঁর তৃণমূল যোগদানের জল্পনা তৈরি হয়। শোনা যাচ্ছিল অনির্বাণ মাইতির মতো বাচনশীল নেতাকে এবার তাঁর দলে যোগদান করাতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরুও হয়েছিল। সেই জল্পনা নিজেই উড়িয়ে দিলেন অনির্বাণ। বরং ওই শিশুর খবর নিতে চলে যান হাসপাতালে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর