Hardik Pandiya: আফগানিস্তানের বিরুদ্ধে নেই হার্দিক, তাহলে IPL? জল্পনা তুঙ্গে

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ১১ জানুয়ারি থেকে, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ফের হার্দিকের চোট নিয়ে জল্পনা শুরু। সংবাদ সংস্থা ANI এর সুত্র অনুযায়ী জানা যাচ্ছে হার্দিক আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন না। তবে আইপিএল এর আগে সুস্থ হয়ে উঠবেন। বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বল করার সময় পায়ে চোট পান তিনি। তারপর থেকেই দলের বাইরে তিনি।

আরও পড়ুন: CAB ও সৌরভের উদ্যোগে শুরু হতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ, দল কিনবে কিং খান- নিতা আম্বানিরা

hardik2

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও সাদা বলের সিরিজ়ে ছিলেন না হার্দিক। তিনি না খেলায় দক্ষিণ আফ্রিকার (South Afrika) বিরুদ্ধে টি-২০ সিরিজে অধিনায়ক হয়েছিলেন সূর্য কুমার যাদব (Surya Kumar Yadav)। আর এক দিনের সিরিজে কে এল রাহুল। আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শুরু ১১ জানুয়ারি থেকে।

hardik1 1

চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। সেখানে থাকছেন না হার্দিক (Hardik Pandiya)। অপর দিকে আইপিএল এ তিনি মুম্বাই এর অধিনায়ক হয়েছেন এবার।

আফগানিস্তানের বিরুদ্ধে নেই হার্দিক, তাহলে IPL? জল্পনা তুঙ্গে

hardik3

এই অবস্থায় যদি তিনি খেলতে না পারেন তাহলে ফের মুম্বাই (Mumbai) কে অধিনায়ক পরিবর্তন করতে হবে। সেই অবস্থায় কি আবার রোহিত (Rohit Sharma) কে অধিনায়ক করবে মুম্বাই কর্তারা? প্রশ্ন উঠছে। আবার রোহিত কি ফের অধিনায়ক হতে চাইবেন?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর