নজরবন্দি ব্যুরোঃ গতকাল কপিলমুনির আশ্রমে পুজো দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইসঙ্গে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতিও খতিয়ে দেখেছেন তিনি। সেখান থেকেই মুখ্যমন্ত্রী কে নিয়ে গতকাল ভবিষ্যৎবানী করেন আশ্রমের প্রধান জ্ঞানদাস মহান্ত। মহান্ত বলেন, এবার প্রধানমন্ত্রী হওয়া থেকে মমতাকে কেউ রুখতে পারবে না তাঁকে প্রধানমন্ত্রী দেখতে চাই আমরা’। যা নিয়ে এবার মুখ খুললেন বঙ্গবিজেপির সহ সভাপতি।
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন আরও দুই নেতা, ক্ষোভ প্রশমনে ব্যর্থ বিজেপি?


এই প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। তিনি বলেন, আশ্রমের মহন্ত রাজনীতির কিছুই বোঝেন না। তিনি অন্য সকলের মতই মুখ্যমন্ত্রী কে আশীর্বাদ করেছেন আর কিছু নয়। আসলে এবারের বিধানসভা ভোটের মতই কলকাতা পুরভোটে যে পাপ করে এসেছেন সেটাই ধুতে গঙ্গাসাগরে গিয়েছেন তিনি। তবে গতকাল কুম্ভমেলার সঙ্গে গঙ্গাসাগর কে যেভাবে তুলনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেও চুপ থাকেননি বিজেপির এই রাজ্য সহসভাপতি।
তিনি বলেন, এই গঙ্গাসাগর মেলায় প্রত্যেক বছর বাইরে থেকে লোক আসেন প্রতিবারই তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়। অতিরিক্ত ভাড়া নেওয়ার পাশাপাশি জেটি ভাঙার মতো ঘটনাও ঘটে একাধিকবার। বলতে গেলে কোন ডিসিপ্লিন নেই। তবে রাজ্য সরকার চাইলে কেন্দ্র অবশ্যই সহায়তা করবে।
গঙ্গাসাগর মেলায় কোনো ডিসিপ্লিন নেই, নিশানা দিলীপের

তবে তাঁর জন্য ইচ্ছে থাকা প্রয়োজন। সেইসঙ্গে বিগত ১০ বছরে গঙ্গাসাগর মেলায় কি উন্নতি ঘটেছে সেই প্রসঙ্গে ও প্রশ্ন তোলেন তিনি। সেইমতো বিশেষ পরিকল্পনা তৈরি করে কেন্দ্রের সাথে যোগাযোগ করার কথা বলেন দিলীপ ঘোষ।









