নজরবন্দি ব্যুরো : মাঝরাতে আছড়ে পড়ল নিভার, আবহাওয়াবিদদের কথা মতোই বুধবার রাত ১১টা নাগাদ পুদুচেরির কাছে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। আর এর প্রভাবে পুদুচেরি, তামিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ।
আরও পড়ুনঃ ২০২১-এর উচ্চমাধ্যমিকের সিলেবাসের কোন বিষয় থেকে কি কি বাদ পড়লো, বিস্তারিত জানুন
বৃষ্টির পাশাপাশি রয়েছে ঝড়ের দাপটও। এই মুহূর্তে ঝড়ের বেগ কমে হয়েছে ঘন্টায় ৮৫-৯৫ কিমি। এখনও পর্যন্ত নিভারের তান্ডবে ক্ষয়ক্ষতির পরিমান কিছুই জানা যায়নি। মেলেনি প্রাণহানির খবরও। অবশ্য ঝড়ের আগেই আজ রাজ্যে ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার।
শুধুমাত্র অত্যাবশ্যকীয় পরিষেবাই চালু থাকবে। চেন্নাই-এর সরকারের তরফে ১৪৮৬ টি ত্রাণ শিবির খোলা হয়েছে তাতে প্রায় ১.২৫ জন মানুষকে নিরাপদে আশ্রয় দেওয়া হয়েছে। এছাড়াও সাইক্লোনের জেরে চেন্নাই বিমানবন্দরে বিমান ওঠানামা সকাল ৯টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মাঝরাতে আছড়ে পড়ল নিভার, নিভার মোকাবিলার জন্য চেন্নাইয়ে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। নম্বরগুলি হল- 044 25384530, 044 25384540, এছাড়া ২৪ ঘণ্টা খোলা থাকছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরটি হল ১৯১৩।







