এনডিএ-তে ফাটল? পেগাসাস নিয়ে তদন্ত হওয়াই উচিত বলে জানালেন নীতীশ কুমার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এনডিএ-তে ফাটল? কারণ বিরোধীরা বারবার দাবি তুলেছেন এই পেগাসাস নজরদারি নিয়ে তদন্ত করতে হবে। আদালতের অধীনে। এই নিয়ে বিরোধীদের প্রতিবাদের জেরে সংসদ এক প্রকার অচল হয়ে রয়েছে। দিনের পর দিন মুলতুবি হয়ে রয়েছে অধিবেশন।

আরও পড়ুনঃ যেতে যেতেও যাওয়া হল না বাবুলের! কি সিদ্ধান্ত নিলেন বিজেপি সাংসদ?

যদিও গোটা বিষয়টিকে এক প্রকার সমর্থনই জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বিজেপি-কে বিপাকে ফেলে জানিয়ে দিলেন, এই নিয়ে তদন্ত হওয়াই উচিত। নীতীশ সোমবার বলেন, ‘‘আমি অবশ্যই পুরো বিষয়টির তদন্ত চাই।

এনডিএ-তে ফাটল?
এনডিএ-তে ফাটল?

মানুষকে বিব্রত এবং হয়রান করার উদ্দেশ্যে এমন কাজ অনুচিত। পুরো বিষয়টি প্রকাশ্যে আসা উচিত।’’ প্রসঙ্গত ইজরায়েলি স্পাইওয়্যারের সাহায্যে নেতা, মন্ত্রী, শিল্পপতি, বিচারপতি, সাংবাদিকদের ফোনে আড়ি পাতার ঘটনা নিয়ে ইতিমধ্যেই তদন্ত কমিশন গঠন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পেগাসাস নিয়ে এনডিএ-তে ফাটল?

এই পরিস্থিতিতে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের দাবি, তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তাঁরা এটাও ভাবছেন তবে কি এবার এই পেগাসাস নিয়ে এনডিএ-র মধ্যে ফাতল শুরু হল? নিতিশের এই মন্তব্য যে বিরোধীদের শক্তি জোগাবে সেটা বিলক্ষণ জানেন বিজেপি। তাই এবার দেখার বিষয় এটাই যে নিতিশ কুমার কে কি ভাবে ম্যানেজ করেন মদি-অমিত শা জুটি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত