কমছে সংক্রমণ, বিহারে আরও ১০ দিন লকডাউনের মেয়াদ বাড়াল নিতীশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কমছে সংক্রমণ, বিহারে আরও ১০ দিন লকডাউনের মেয়াদ বাড়াল নিতীশ। দেশের কঠিন করোনা পরিস্থিতিতে বিভিন্ন রাজ্যের মতই বিহারেও চলছে সম্পূর্ণ লকডাউন। আগামী ১৫ তারিখ পর্যন্ত সেখানে লকডাউনের মেয়াদ থাকলেও রাজ্যে এখনও নিয়ন্ত্রনে আসেনি সংক্রমণ।

আরও পড়ুনঃ বাড়ির সামনে বোমাবাজি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলে বেসুরো অর্জুন সিং।

এমন অবস্থায় ফের ১০ দিনের জন্য ফের লকডাউনের কথা ঘোষণা করল বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। আজ টুইট করে ১৬ থেকে ২৫ শে মে লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা জানালেন তিনি। এই নিয়ে আজ টুইটারে নিতীশ কুমার লেখেন “আজ সহযোগী মন্ত্রী এবং পদাধিকারীদের সঙ্গে বিহারে চালু লকডাউনের পরিস্থিতি নিয়ে সমীক্ষা করা হয়েছে। লকডাউনের ইতিবাচক প্রভাব চোখে পড়ছে। তাই ১৬-২৫ মে, আগামী ১০ দিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লকডাউনের জন্যই রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ হাজারের নীচে নেমেছে। করোনার চেন ভাঙতে সাহায্য করছে তা।”

গত ৫ ই মে প্রথম লকডাউন ঘোষণা হয় বিহারে। তার মেয়াদ ছিল ১৫ ই মে পর্যন্ত। তা ফের বাড়ানো হল ১০ দিনের জন্য। এদিকে  বুধবার ৭২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩,৫০৩।

কমছে সংক্রমণ, বিহারে আরও ১০ দিন লকডাউনের মেয়াদ বাড়াল নিতীশ। এদিন নতুন সংক্রমণের সংখ্যা ৯,৮৬৩। সবমিলিয়ে ৬,২২,৪৩৩। এখন দেখার ২৫ তারিখের পর আরও বৃদ্ধি পায় কিনা বিহারের লকডাউনের মেয়াদ। তবে লকডাউনের ফল ইতিমধ্যেই পেতে শুরু করেছে একাধিক রাজ্য। কমতে শুরু করেছে সংক্রমণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত