নজরবন্দি ব্যুরোঃ শপথ নিয়েই ঝটকা খেলেন নিশীথ, মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেয়েছেন বাংলার চার সাংসদ। নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। কিন্তু আজ শপথ নিয়েই ঝটকা খেলেন নিশীথ। জড়িয়ে পড়লেন বিতর্কে। নিশীথ প্রামানিকের দু’জায়গায় শিক্ষাগত যোগ্যতা দু’রকম। তানিয়েই তোপ দেগেছে তৃণমূল। চরম কটাক্ষ করেছেন কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়।
আরও পড়ুনঃ অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ, দেখুন কে পেলেন কোন মন্ত্রক?


ভারত সরকারের ওয়েবসাইট india.gov.in-এ ‘ইন্ডিয়ান পার্লামেন্ট’ বিভাগে নিশীথ প্রামাণিক সম্পর্কিত যে তথ্য দেওয়া রয়েছে তাতে লেখা রয়েছে, তিনি B.C.A (Bachelor of Computer Application) পাশ। আবার ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময় নিশীথ যে হলফনামা জমা দিয়েছেন তাতে লেখা, তাঁর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ!
শপথ নিয়েই ঝটকা খেলেন নিশীথ, মাধ্যমিক না BCA? দু’জায়গায় ডিগ্রি দু’রকম!
এই বিষয়টি তুলে ধরেই ফেসবুকে পার্থপ্রতিম রায় লিখেছেন, “শুনলাম কোচবিহারের সাংসদ মন্ত্রী হচ্ছেন। বেশ ভাল কথা। কিন্তু লোকসভার সাইট খুঁজতে গিয়ে চক্ষু চড়কগাছ। ওয়েবসাইটে সাংসদ মহাশয়ের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে B.C.A (Bachelor of Computer Application)। কিন্তু ভোটে দাঁড়ানোর সময় হলফনামায় লেখা সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। আমি না বিষয়টি বুঝতে পারলাম না! কেউ কি বোঝাবেন নাকি সাংসদ মহাশয় নিজেই বিষয়টি খোলসা করবেন। সামাজিক মাধ্যমেই কোচবিহারের মানুষের কাছে প্রশ্ন রাখলাম।”
২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হল। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিলেন আজ। মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।


নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ। অন্য দিকে সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। জন বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।







