অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ, দেখুন কে পেলেন কোন মন্ত্রক?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ। মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর। দীর্ঘদিন ধরেই মোদী সরকারের মন্ত্রীসভা বৃদ্ধি নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। শোনা যাচ্ছিল ৬০ সদস্যের মন্ত্রীসভা আরও বৃদ্ধির পথে হাঁটতে চলেছে বিজেপি। তারপর থেকেই রাজ্য বিজেপিতে জল্পনা ছড়াতে শুরু করেছে তবে কি নয়া মন্ত্রী পাচ্ছে বাংলা। আর আজ এই জল্পনার অবসান হল।

আরও পড়ুনঃ যুব মোর্চার পদেই থাকছেন সৌমিত্র! দিনভর নাটকের ইতি টানলেন নিজেই

২০১৯ সালে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল হল। মোট ৪৩ জন মন্ত্রী পদে শপথ নিলেন আজ। মোদীর নতুন মন্ত্রিসভায় বড় দায়িত্ব পেলেন বাংলার চার সাংসদ নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা ও শান্তনু ঠাকুর।

নিশীথকে করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও কেন্দ্রীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী। অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ। অন্য দিকে সুভাষকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয়েছে। জন বার্লা পেয়েছেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব। শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

অমিত শাহের ডেপুটি হিসাবে কাজ করবেন নিশীথ

মোদীর নতুন মন্ত্রী সভার দাবিদার ছিল বাংলাও। ১৮ জন এমপি সাপোর্ট দিয়ে বাংলার ভাগে জুটেছিল মাত্র দুই প্রতিমন্ত্রী। সেই দুজন, বাবুল এবং দেবশ্রী আজই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। আর সেই দুইএর যায়গায় ৪ মন্ত্রী পেল বাংলা।

বাবুল সুপ্রিয় আসানসোলের সাংসদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দফতরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেবশ্রী চৌধুরীও। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী পদে ছিলেন।

1 2 3 4 6 7 8 9 10

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন