যুব মোর্চার পদেই থাকছেন সৌমিত্র! দিনভর নাটকের ইতি টানলেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ যুব মোর্চার পদেই থাকছেন সৌমিত্র! আপাতত তাই ইচ্ছে সাংসদের। সকাল থেকেই বাংলার রাজ্য রাজনীতির সব আলো একপ্রকার কেড়ে রেখেছিলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। আচমকাই তিনি জানান, তিনি ইস্তফা দেবেন গেরুয়া শিবিরের যুব মোর্চার সভাপতি পদ থেকে। সেই থেকেই জোর সরগোল, তাহলে কী মুকুলের পরেই লাইনে তিনি।

আরও পড়ুনঃ বিরোধী নেতা শুভেন্দু কে হুঙ্কার, মমতার সু-নজরে আসার মরিয়া চেষ্টা রাজীবের!

তিনিও কি তবে ফিরছেন পুরানো ঘরে। তার পিছনের কারণ হিসেবে উঠে এসেছিল, মোদি ক্যাবিনেটে জায়গা না পাওয়া। একাধিক বার দিল্লি থেকে ডাক এসেছে, গিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের বিরুদ্ধে। মুকুল রায় ছেড়ে যাওয়ার পরেও জোর গলায় দল নিয়ে আওয়াজ উঠিয়েছেন। তবে তার মর্যাদা ফিরে পেলেন না বলেই দাবি।  এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর লোকসভার বিজেপি সাংসদ জানিয়েছেন, রাস্তায় থাকেন তাঁরা তাই তাঁদের ,মন্ত্রী করার দরকার পড়েনা।

ফের জল্পনা উস্কে দিয়েছিলেন তিনি নিজেই। বেল গড়াতেই আচমকা তিনি রাজ্যের নামে প্রসংশা করে ক্ষোভ উগরে দেন রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে। আচমকা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিজেপি সাংসদ বলে বসেন,

‘বিরোধী দলনেতা নিজেকে বিরাট করে জাহির করছেন, যখন তৃণমূলে ছিলেন তখনও নিজেকে বিশাল কিছু মনে করতেন। মনে হচ্ছে দলে শুধু ওঁরই অবদান রয়েছে। আমাদের কোনও ত্যাগ নেই। নতুন নেতা হঠাত্‍ করে এসে যেভাবে দিল্লির নেতাদের ভুল বোঝাচ্ছে, তাতে গোটা দল একটা জেলার মধ্যে চলে আসছে।’

যুব মোর্চার পদেই থাকছেন সৌমিত্র! দিনভর নাটক-জল্পনার অবসান।  

রাজনৈতিক মহলে সৌমিত্রর সকাল থেকে একের পর এক বোমা বিস্ফোরণে সকলেই এক প্রকার ধরে নিয়েছিলেন, এবার পুরানো ঘরেই ফিরছেন তিনি। তবে যতবারই জল্পনা ওঠে শেষমেশ ড্যামেজ কন্ট্রোল করেন নেন সৌমিত্র খাঁ, তাঁর এবারের দিন শেষের মন্তব্য দেখে অন্তত তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।

যুব মোর্চার পদেই থাকছেন সৌমিত্র! আজ দিন ভর পদত্র্যাগ, ক্ষোভ প্রকাশের পর দিন শেষে তিনিই  আবার জানান, আপাতত পদত্যাগ করছেন ন তিনি। অর্থাৎ বিজেপির যুব মোর্চার পদেই বহাল থাকছেন বাঁকুড়ার সাংসদ।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর