নজরবন্দি ব্যুরো: প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করাতে জরিমান দিতে হচ্ছে ১০০০ টাকা। যার ফলে বেশ অসন্তোষ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিরোধীরা জরিমানা প্রত্যাহারের দাবি জানালেও কেন্দ্র নিজের সিদ্ধান্তের অনড় রয়েছে। সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ না করলে জরিমানা আরও বাড়তে পারে বলে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
আরও পড়ুন: Swastika Mukherjee: সহ অভিনেতারা চুপ, কেউ ফোন করেনি, হেনস্থাকাণ্ডে আক্ষেপের সুর অভিনেত্রীর গলায়



এক সাংবাদিক সম্মেলনে নির্মলা সীতারমণ স্পষ্ট জানিয়েছেন, সরকারের পক্ষে যতটা সময় দেওয়া সম্ভব ছিল দেওয়া হয়েছে। দ্রুত সকলকে প্যান-আধার লিঙ্ক করিয়ে নিতে বলা হচ্ছে। সময়সীমার মধ্যে লিঙ্ক না করালে ভবিষ্যতে জরিমানা আরও বাড়বে। গত মার্চ মাসেই এই সংক্রান্ত একটি বিবৃতিও প্রকাশ করেছিল কেন্দ্র। সেখানে উল্লেখ করা হয়, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করালে টিডিএস ও টিসিএসের ক্ষেত্রে সমস্যায় পড়তে হবে। ৩১ জুনের মধ্যে প্যান-আধার লিঙ্ক না হলে ১ জুলাই থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে।

১০০০ টাকা জরিমানা প্রত্যাহার নয়,বিপদে পড়বে আমজনতা

২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বিনামূল্যে প্যান ও আধার লিঙ্ক হয়েছে। ১ এপ্রিল থেকে ৫০০ টাকা জরিমানা যুক্ত করা হয়। এরপর ১ জুলাই থেকেই জরিমানা বাড়িয়ে ১০০০ টাকা করা হয়। চলতি বছরে ৩১ মার্চ পর্যন্ত প্যান-আধার লিঙ্ক করানোর শেষ তারিখ হিসেবে জানানো হলেও পরবর্তীকালে সময় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়। জরিমানা রয়েছে ১০০০ টাকা। কিন্তু টাকা জোগাতেই বহু মানুষের নাভিশ্বাস উঠছে। তবে কেন্দ্রের তরফে যে এই নির্দেশ প্রত্যাহার করা হবে না তা অর্থমন্ত্রীর কথায় স্পষ্ট হয়েছে।









