Pan and Addhar: পোস্ট অফিসেও বাধ্যতামূলক প্যান ও আধার কার্ড, না হলেই মহা বিপদে পড়তে পারেন আপনি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২২-২৩ অর্থবর্ষের শেষ দিনে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দেওয়া হল কেন্দ্রের তরফে। এবার পোস্ট অফিসেও বাধ্যতামূলক প্যান ও আধার কার্ড। পোস্ট অফিসের মাধ্যমে করা একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পগুলির ক্ষেত্রেও প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক করল কেন্দ্র। অর্থাৎ এবার থেকে প্রভিডেন্ট ফান্ড বা ভবিষ্যনিধি, প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প কিংবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা রাখতে হলে প্যান ও আধার কার্ডের নম্বর জানাতেই হবে।

আরও পড়ুনঃ NRC-র কাজ শুরু হয়েছে গেছে! মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে তুমুল শোরগোল

একইসঙ্গে জানানো হয়েছে, যাদের আধার কার্ড নেই, তাঁদের আধার কার্ড নথিভুক্ত করতে হবে। অ্যাকাউন্ট খোলার ৬ মাসের মধ্যে প্যান ও আধারের সংযুক্তিকরণ করতেই হবে। কার্ড জমা না করলে দু’মাসের সময় দেওয়া হবে।  নির্দিষ্ট সময়ের মধ্যে প্যান এবং আধার নম্বর না দেওয়া না হলে সঞ্চয় প্রকল্পের অ্যাকাউন্টটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হবে। আধার এবং প্যান নম্বর দেওয়া হলে তবে স্থগিতাদেশ তুলে দেওয়া হবে।

aadhaar pan 16544013724x3 1
পোস্ট অফিসেও বাধ্যতামূলক প্যান ও আধার কার্ড, জানাল কেন্দ্র

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যে কোনও সময় অ্যাকাউন্টের অর্থের পরিমাণ যদি ৫০,০০০ টাকার গণ্ডি পেরিয়ে যায়, অথবা, কোনও অর্থবর্ষে যতবার ওই অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া হয়েছে, সেটা সার্বিকভাবে যদি ১ লাখ টাকা ছাপিয়ে যায়, সেক্ষেত্রে আধার এবং প্যান কার্ড বাধ্যতামূলক। আবার, কোনও মাসে কোন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ১০,০০০ টাকার বেশি তোলা হয়, তাহলে সেই সময় বাধ্যতামূলকভাবে প্যান কার্ড জমা দিতে হবে।

পোস্ট অফিসেও বাধ্যতামূলক প্যান ও আধার কার্ড, জানাল কেন্দ্র 

Post Office 3
পোস্ট অফিসেও বাধ্যতামূলক প্যান ও আধার কার্ড, জানাল কেন্দ্র

এত দিন অবধি পোস্ট অফিসে স্বপ্ন সঞ্চয়ে বিনিয়োগ করতে চাইলে গ্রাহকের প্যান অথবা আধার কার্ডের প্রয়োজন হতে না। ইলেকট্রিক বিল অথবা পুরসভার ট্যাক্সের নথি জমা করতে হত। এ বার থেকে প্যান এবং আধার বাধ্যতামূলক হয়ে গেল। সেইসঙ্গে দিতে হবে একটি পাসপোর্ট আকারের ছবি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর