নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের তরফে অনুমোদন মিললেই লাগু করা হবে এনআরসি। এমনটাই সাফ জানিয়ে দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এনআরসি লাগু করতে সরকার প্রস্তুত। NRC-র কাজ শুরু হয়েছে গেছে। এমনটাই জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, তাঁরা এমএসপিসি অর্থাৎ মণিপুর স্টেট পপুলেশন কমিশন চালু করে দিয়েছেন। যার মাধ্যমে শরণার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে শরণার্থীদের শনাক্ত করার কাজ শীঘ্রই শুরু হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, এনআরসি চালু করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন লাগে। রাজ্য একা একা কিছু করতে পারে না। কিন্তু যতটুকু প্রক্রিয়া শুরু করার সেটা শুরু হয়েছে।

একইসঙ্গে বিজেপি নেতার মন্তব্য, এনআরসি কোনও রাজ্য সরকার নিজে লাগু করতে পারবে না। এর জন্য কেন্দ্রের অনুমোদন প্রয়োজন। একবার কেন্দ্রের তরফে অনুমোদন মিললেই তা চালু করা হবে। তবে এনআরসি লাগু করতে সরকার প্রস্তুত এমন বার্তাও দেন তিনি।
২০১৯ সালে ক্ষমতায় আসার পরেই নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে কেন্দ্র সরকার। এরপর আইন লাগু করা হলেও এখনও অবধি তা কার্যকর করেনি মোদি ২.০ সরকার। সিএএ লাগু করার দাবিতে বারবার শাহের দরবারে তুলে ধরেছেন বিজেপির সাংসদরা। এরই মধ্যে বিজেপির ক্ষমতাসীন মণিপুরের মুখ্যমন্ত্রীর কথায় নতুন করে জল্পনা শুরু হয়েছে।
NRC-র কাজ শুরু হয়েছে গেছে, মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা

মণিপুরের প্রায় ৩৯০ কিমি জুড়ে রয়েছে মায়ানমারের সীমান্ত। ফলে সেখান থেকে বহু শরণার্থীই মণিপুরে ঢুকে পড়ে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়ে দিয়েছেন, আমরা সবাইকে শণাক্ত করব এবং সবাইকে বের করা হবে।



