Mahua Moitra: হাওড়ার ঘটনায় হিন্দুদের বিপন্নতার কথা তুলে ধরলেন মহুয়া, মা কালীর শরণাপন্ন হলেন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়ার শিবপুরে কাজিপাড়ায় রামনবমীর মিছিলে সংঘর্ষের ঘটনায় সরব হয়েছে বিজেপি। লাগাতার ভিডিও ও ছবি প্রকাশ করে সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। এমনকি হাওড়ার হিন্দুদের পরিস্থিতিকে কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে তুলনা করেছেন শুভেন্দু অধিকারী। এবার সেই ঘটনা নিয়ে বিজেপি তীর্যক ভাষায় আক্রমণ করতে গিয়ে হাওড়ার ঘটনায় হিন্দুদের বিপন্নতার কথা তুলে ধরলেন মহুয়া মৈত্র।

আরও পড়ুনঃ Williamson: বড় ধাক্কা হার্দিকের দলের, IPL থেকে ছিটকে যাচ্ছেন উইলিয়ামসন!

তাঁর কথায়, হিন্দুরা বিপন্ন। রাম নবমীর পর গোটা দেশজুড়ে এই ধারণা তৈরি করতে উঠেপড়ে লেগেছে বিজেপি। ২০২৪ সাল অবধি এটা চলবে। একইসঙ্গে তিনি আরও বলেন, বিদেশি শক্তি ভারতবর্ষকে নিশানা করছে.. ইত্যাদি গোছের ব্যাপার এখন ধীরে চলছে। তাই পুরোপুরি হিন্দু কার্ডের উপর নির্ভরশীলতা দেখা যাচ্ছে। শেষে কৃষ্ণনগরের সাংসদ লিখেছেন, “জয় মা কালী। বুদ্ধি দে মা। আমার দেশকে বাঁচা।”

mahua moitra 1
হাওড়ার ঘটনায় হিন্দুদের বিপন্নতার কথা তুলে ধরলেন মহুয়া, করলেন ট্যুইট 

বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় হাওড়ার শিবপুরে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ দেখা দেয়। দুই পক্ষের সংঘাত এতটাই চরমে পৌঁছে যায়, কার্যত রণক্ষেত্র আকার নেয় শিবপুর। একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি চলে ইটবৃষ্টি। দুই পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

গোটা ঘতনার পিছনে বিজেপি ও তাঁদের একাধিক হিন্দু সংগঠন যুক্ত রয়েছে। একইসঙ্গে পুলিশের গাফিলতির কারণে বিষয়টি বিরাট আকার নিয়েছে। এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালের পর থেকে ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডির ওপর। এখনও অবধি প্রায় ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

হাওড়ার ঘটনায় হিন্দুদের বিপন্নতার কথা তুলে ধরলেন মহুয়া, করলেন ট্যুইট 

mahua moitra west bengal
হাওড়ার ঘটনায় হিন্দুদের বিপন্নতার কথা তুলে ধরলেন মহুয়া, করলেন ট্যুইট 

শুক্রবার রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে জানতে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাওড়ার ঘটনা নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার অধীনে তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সরব হয়েছেন দিল্লির নেতারাও। এমত অবস্থায় মহুয়ার তীর্যক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানুতোর শুরু হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর