শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত জটিলতা কাটিয়ে শপথ নিতে কলকাতায় পা রাখলেন ধূপগুড়ির জয়ী প্রার্থী নির্মলচন্দ্র রায়। শুক্রবার দুপুর ১২টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। এদিকে, আজ শহরের কিছু জায়গায় আদিবাসীদের মিছিল থাকায় কলকাতায় এসেও যানজটের সম্মুখীন হতে হল নির্মলকে। শেষমেশ বিমানবন্দর থেকে ক্যাব ধরে তিনি পৌঁছলেন এমএলএ হস্টেলে।

আরও পড়ুনঃ পাকিস্তানে ধর্মীয় সমাবেশে মানববোমার হামলা, মৃত পঞ্চাশের বেশি, বিধ্বস্ত বালুচিস্তান!

রাজ্য-রাজ্যপাল সংঘাতের জেরে জীবনে প্রথমবার বিধায়ক হিসাবে শপথ নেবার ক্ষেত্রেও বাধার সম্মুখীন ধূপগুড়ির নির্মল চন্দ্র রায়। অবশেষে জটিলতা কেটেছে। কিন্তু, বিধানসভায় নয়, রাজভবনে গিয়ে শপথ নিতে হবে নির্মলকে। সময় শনিবার বিকেল। আজ নির্মলের সঙ্গে কলকাতায় এসেছেন তাঁর গোটা পরিবার।

শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে

কলকাতায় এসে অবশ্য আজ অনেক কর্মসূচির রয়েছে নির্মলের। দেখা করবেন বর্ষীয়ান তৃণমূল নেতা তথা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে। এদিন দমদম বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন ধূপগুড়ির জয়ী প্রার্থী। প্রথমবার বিধায়ক হয়েছেন। ধূপগুড়ির জন্য কীভাবে কাজ শুরু করতে চান এই প্রশ্নের জবাবে নিরমল বলেছেন, ”আলাদা করে কোনও পরিকল্পনা নেই। তবে আমাদের যে প্রতিশ্রুতি ছিল, ধূপগুড়িকে মহকুমা তৈরির কাজই আগে করব। তার পদ্ধতি ধীরে ধীরে শুরু করব। আর এলাকাবাসীর যা যা দরকার, সেই প্রয়োজন বুঝে কাজ করব।”

শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে

শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে

সঙ্গে তিনি আরও বলেন, ”অবশেষে যে শপথ নিতে পারছি, এটাই আনন্দের। নাহলে কাজ করতে পারছিলাম না। আজ পরিষদীয় দলের বৈঠক। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা হবে আমার। উনি পরামর্শ দেবেন। বিধায়ক হয়ে কীভাবে কাজ করব, তা উনি বলে দেবেন।” তৃণমূল সূত্রে খবর, শনিবার রাজভবনে শপথ অনুষ্ঠানে থাকবেন না স্পিকার ও পরিষদীয় মন্ত্রী। অনুষ্ঠানে যোগ দেবেন শাসকদলের উপ মুখ্য সচেতক তাপস রায়।

শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে
শপথ নিতে কলকাতায় ধূপগুড়ির নির্মল, পরামর্শ নিতে দেখা করবেন শোভনদেবের সঙ্গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত