বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে একটি ছিল আসানসোল। এই কেন্দ্রে ভোজপুরী তারকা পবন সিংকে প্রার্থী করা হয়। কিন্তু নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই প্রার্থীপদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। শেষপর্যন্ত কে প্রার্থী হবেন তা এখনও স্পষ্ট নয়। তবে এরইমধ্যে শুক্রবার বিজেপির হয়ে প্রচারে আসানসোলে ভোজপুরী তারকা সাংসদ নিরহুয়া (Actor-MP Nirahua)।



আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে দুঃখপ্রকাশ সন্দেশখালির নির্যাতিতদের, আশ্বাস দিলেন দ্রৌপদী মুর্মু
শুক্রবার আসানসোলে আসেন ভোজপুরী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা-গায়ক দীনেশলাল যাদব ওরফে নিরহুয়া। রাজনীতির সঙ্গেও যোগ রয়েছে তাঁর। উত্তরপ্রদেশের আজমগড়ের বিজেপি সাংসদ-অভিনেতা। এদিন আসানসোলে (Asansol) এসে প্রচার শুরু হওয়ার আগে প্রাচীন ঘাগরবুড়ী মন্দিরে পুজো দেন। এরপর সুকান্ত ময়দান থেকে বিজেপির ভোট প্রচার শুরু করেন নিরহুয়া। পবন সিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিরহুয়া জানান, প্রত্যেকের সিদ্ধান্ত নিজস্ব। যিনিই প্রার্থী হবেন না কেন সাধারণ মানুষ মোদীর উন্নয়নকে সামনে রেখে মানুষ তাঁকে ভোট দেবেন।’

গত বুধবার এক্স হ্যান্ডেলে ভোজপুরী তারকা পবন সিং (Pawan Singh) লেখেন, ‘সমাজ, মানুষ এবং মায়ের কাছে যে কথা আমি দিয়েছি তা রাখতেই আসন্ন লোকসভা ভোটে প্রার্থী হব। আপনাদের আশীর্বাদ এবং সহযোগিতা কাম্য।’ তবে তিনি যে আসানসোল থেকে প্রার্থী হবেন, এবিষয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। জানা যাচ্ছে, পবন বিহারের আরা লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে চান। কারণ, তিনি সেখানেরই ছেলে। অন্যদিকে, আসানসোলে অক্ষরা সিংহের নাম প্রার্থী হিসাবে উঠে এলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে কিছু জানানো হয়নি।


আসানসোলে বিজেপি প্রার্থীর প্রচারে ভোজপুরী তারকা-সাংসদ নিরহুয়া, কে পেলেন লোকসভার টিকিট?

বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ভোজপুরী নায়ক-গায়ক পবন সিংকে নিয়ে শুরু হয় বিতর্ক। তৃণমূলের তরফে বাঙালি বিদ্বেষী থেকে শুরু করে একের পর এক অভিযোগ আনা হয় পবনের বিরুদ্ধে। অভিযোগ, পবনের একাধিক মিউজিক ভিডিও-তে বাংলার মেয়েদের অসম্মান করা হয়েছে। বিতর্কের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি।







