নবম বাজেটে কার ঝুলিতে কী? দেখে নিন এক ঝলকে

নবম বাজেটে যুবসমাজ, কৃষক, মহিলা ও ক্ষুদ্র শিল্পে লক্ষ্যভিত্তিক বরাদ্দ। মধ্যবিত্তের আয়করে স্বস্তি না মিললেও ওষুধ ও ভোক্তা পণ্যে কিছুটা রেহাই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নবম বাজেটে বড় কোনও চমক না থাকলেও, বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিকে লক্ষ্য করে একাধিক নির্দিষ্ট ঘোষণা করেছে কেন্দ্র। যুবসমাজ, কৃষক, মহিলা ও ক্ষুদ্র শিল্পকে সামনে রেখে কর্মসংস্থান ও উৎপাদন বাড়ানোর চেষ্টা যেমন রয়েছে, তেমনই মধ্যবিত্তের প্রত্যাশা পূরণে ঘাটতিও চোখে পড়ছে। কারা পেল স্বস্তি, কারা রইল অপেক্ষায়—এক ঝলকে দেখে নেওয়া যাক বাজেটের লাভ-ক্ষতির ছবি।

১️ যুবসমাজ ও পড়ুয়া

২️ মধ্যবিত্ত

  • আয়কর কাঠামোয় কোনও বড় ছাড় নেই

  • রিভাইজ়ড ইনকাম ট্যাক্স রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধি

  • ১৭ ধরনের ক্যান্সারের ওষুধ, ব্লাড প্রেশার-সহ একাধিক মেডিসিনের দাম কমার ঘোষণা

৩️ কৃষক

  • কৃষকদের আয় বাড়ানো ও গ্রামীণ কর্মসংস্থানে জোর

  • নারকেল, চন্দন, কোকো ও কাজু চাষে সরকারি সহায়তা

  • কোকোনাট প্রোমোশন স্কিম, চাষিদের জন্য ৫০০ জলাধার

  • ঝুঁকি কমাতে ও সিদ্ধান্তে সাহায্য করতে বহুভাষিক এআই টুল ‘ভারত-বিস্তার’ চালু

৪️ উপভোক্তা

  • জুতো, টিভি, মাইক্রোওয়েভ, লিথিয়াম ব্যাটারির দাম কমার সম্ভাবনা

  • ক্যান্সারের ওষুধ-সহ একাধিক প্রয়োজনীয় ওষুধের দাম হ্রাস

  • সাতটি হাই-স্পিড রেল করিডর—যাতায়াতে গতি ও সুবিধা

৫️ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (MSME)

  • MSME সেক্টরে ১০,০০০ কোটি টাকা বরাদ্দ

  • সেল্ফ-রিলায়েন্ট ইন্ডিয়া ফান্ডে ২,০০০ কোটি টাকার টপ-আপ

  • পাঁচ লক্ষ নতুন মহিলা উদ্যোগপতির জন্য ২ কোটি টাকা পর্যন্ত টার্ম লোন

৬️ বিনিয়োগকারী ও বাজার

  • সিকিউরিটিজ় ট্রানজাকশন ট্যাক্স (STT) বৃদ্ধিতে লেনদেনের খরচ বাড়বে

  • কর্পোরেট বন্ড মার্কেটকে চাঙ্গা করার উদ্যোগ

  • বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরাসরি ভারতীয় শেয়ার কেনার সুযোগ

৭️ ব্যবসায়ী

  • পরিকাঠামো ও উৎপাদনে উৎসাহ দিতে মূলধনী ব্যয় বেড়ে ১২.২ লক্ষ কোটি টাকা

  • ইজ় অফ ডুয়িং বিজনেসে বিশেষ নজর

  • এআই, সেমিকন্ডাক্টর ও বায়োফার্মা খাতে বরাদ্দ বৃদ্ধি

৮️ স্টার্টআপ

  • হার্ডওয়্যার, চিপ ডিজ়াইন ও অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং স্টার্টআপে সরকারি সহায়তা

  • অপারেশনাল সমস্যা কাটাতে ‘কর্পোরেট মিত্র’ প্রস্তাব

  • সহজ শর্তে ঋণের সুবিধা

৯ মহিলা

  • মহিলা উদ্যোগপতিদের জন্য ‘সেল্ফ-হেল্প এন্ট্রপ্রেনিওয়ার্স মার্ট’

  • মহিলা পরিচালিত মৎস্যগোষ্ঠীকে ফিশ ফার্মার্স প্রোডিউসার অর্গানাইজেশন-এর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা

  • দেশের প্রতিটি জেলায় একটি করে মহিলা হস্টেল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত