ফের কবে আর জি কর মামলার শুনানি? জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

আগের মতোই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ছিল আর জি কর ধর্ষণ ও খুন মামলার চতুর্থ শুনানি। কিন্তু এর পরের শুনানি আবার কবে তা কিন্তু সেদিন জানানো হয়নি। অবশেষে জানা গেল, আগামী ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দায়ের হওয়া স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে। আগের মতোই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ এই ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখবে।

এর আগের পরপর দু’টি শুনানিতেই সিবিআই মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সম্পর্কিত রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে। শেষ দিনের শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, তদন্ত এই মুহূর্তে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ পর্যায়ে রয়েছে। সিবিআই-এর রিপোর্টে কী রয়েছে তা সুপ্রিম কোর্টের তরফে প্রকাশ্যে না আনা হলেও তদন্তের গতিতে সন্তোষপ্রকাশ করে শীর্ষ আদালত। আগামী শুনানিতেও তদন্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে রিপোর্ট এক্ষুণি প্রকাশ্যে আসবে না বলেই ধারণা। গত শুনানিতেই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছিল, সিবিআই-কে সমাধানের জন্য আরও কিছুটা সময় দিতে হবে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত