নজরবন্দি, শিলিগুড়িঃ একদিকে প্রচণ্ড গরমে পর্যটকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন দক্ষিনবঙ্গের জায়গাগুলি থেকে। অন্যদিকে পাহাড়ে পর্যটকদের ভীড়ে একেবারে থিকথিক করছে। দার্জিলিং, কার্শিয়াং কিংবা কালিম্পংএ লোকে লোকারন্য।
আরও পড়ুনঃ পুরনো সঙ্গীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, মুকুল বিজেপিতেই, জানাল আইনজীবী


পাহাড়ের হোটেলগুলিতে তিলধারনের জায়গা নেই। অনেক পর্যটক বুকিং না করেই চলে এসেছেন। হোটেলগুলিতে জায়গা না পেয়ে শিলিগুড়ির হোটেলগুলিতে থেকে যেতে বাধ্য হয়েছেন। পর্যটকদের ভীড়ে হাসি পাহাড়ের রাস্তায় থাকা খাবারের দোকানগুলিতেও। অনেক পর্যটক ফিরে যাবার পরিকল্পনা বাতিল করে থেকে যাচ্ছেন।

কোন ভাড়ার গাড়ি পযর্ন্ত পাওয়া যাচ্ছে না। আগের থেকে সব বুক হয়ে যাওয়ায় এনজেপিতে পৌছে পর্যটকেরা শিলিগুড়িতে থেকে যেতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন টুরিজম ডিপার্টমেন্ট থেকে জানানো হচ্ছে পর্যটকেরা চাইলে অন্য শহরেও থাকতে পারেন অবশ্যই পাহাড়ে হতে হবে।



শেয়ালদা থেকে এনজেপি গামী ট্রেনগুলিতে বতর্মানে তিল ধারনের জায়গা নেই। একদিকে প্রচণ্ড দাবদাহ এবং অন্যদিকে শিলিগুড়ি তথা পাহাড়ের বর্তমানের আবহওয়া পর্যটকের বান এনে দিয়েছে। গরমের থেকে বাঁচতে পাহাড়ের কোলে আশ্রয় নিতে পছন্দ করছেন বেশীরভাগ পর্যটকেরাই।

দক্ষিনবঙ্গের আবহাওয়ায় উত্তরবঙ্গের পর্যটন শিল্পে নতুন জোয়ার
আগামী দুয়েক মাসের জন্য কোন হোটেলেই জায়গা নেই জানিয়ে দিলেন দার্জিলিং এর এক হোটেল ব্যাবসায়ী। সব মিলিয়ে দক্ষিনবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের পর্যটন শিল্পে যে এক নতুন জোয়ার এনে দিলো একথা একেবারে হলফ করে বলতে পারা যায়।








