ইনস্টাগ্রামে নতুন নিয়ম, অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে এই তথ্য, জানুন কি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নতুন নিয়ম চালু হচ্ছে ইনস্টাগ্রামে। সোশ্যাল মিডিয়ার মধ্যে ইনস্টাগ্রাম আপনার সবচেয়ে পছন্দের হলে জেনে নিন আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নতুন কোন নিয়ম চালু হচ্ছে। এবার থেকে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য ইউজারদের ‘বার্থ ডে ডিটেলস’ অর্থাৎ জন্ম সংক্রান্ত তথ্য দিতে হবে। এ যাবৎ হয়তো অনেকেই ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন এই ফিচার বাদ দিয়ে।

আরও পড়ুনঃ JU কান্ডে বিস্ফোরক অভিযোগ! অনেক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল অভিযুক্ত শিক্ষকের

অর্থাৎ নিজের জন্ম তারিখ প্রকাশ করেননি। কিন্তু সম্প্রতি শোনা গিয়েছে যে, সমস্ত ইউজারদের জন্য এই ফিচার বাধ্যতামূলক করা হবে। জন্ম তারিখ না দিলে অ্যাকাউন্ট চালানো যাবে না ইনস্টাগ্রামে। তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ফেসবুক অধিকৃত এই সোশ্যাল মিডিয়া। তারকাদেরও পছন্দের তালিকায় একদম শীর্ষে রয়েছে ইনস্টাগ্রাম।

বিশেষজ্ঞদের মতে, সম্ভবত ইউজাররা কে কোন বয়সী সেটাই দেখতে চাইছেন ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ। আর সেই অনুযায়ীই তাঁদের নিউজ ফিডে কনটেন্ট দেওয়া হবে। তাই জন্যই সব ইউজারের ক্ষেত্রে জন্ম তারিখের অপশন ফিল-আপ করা বাধ্যতামূলক করা হচ্ছে ইনস্টাগ্রামে। তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াজনিত সমস্যা থেকে নিরাপদে রাখার চেষ্টায় ইনস্টাগ্রা, বেশ কিছু নতুন ফিচার তৈরি করেছে। সেগুলো সঠিক ভাবে চালানোর জন্য সমস্ত ইউজারদের সঠিক বয়স জানা অত্যন্ত প্রয়োজন।

সম্প্রতি একটি ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ জানিয়েছেন যে, আগামী দিনে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে গেলে অ্যাপ খোলা মাত্রই ইউজারদেরকে তাঁদের জন্মদিন জিজ্ঞেস করা হবে। অর্থাৎ ইউজারদের বাধ্যতামূলক ভাবে ইনস্টাগ্রাম অ্যাপে নিজেদের জন্মতারিখ এনরোল করতে হবে।

ইনস্টাগ্রামে নতুন নিয়ম, অ্যাকাউন্ট খুলতে গেলে লাগবে এই তথ্য, জানুন কি

তবে যাঁরা ইতিমধ্যেই জন্ম তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তাঁদের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। তবে যাঁরা এখনও জন্মদিন এনরোল করেননি নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, তাঁদের আগামী দিনে সেটা করতে হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন