JU কান্ডে বিস্ফোরক অভিযোগ! অনেক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল অভিযুক্ত শিক্ষকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে যখন উত্তাল বিশ্বভারতী চত্ত্বর। এর মধ্যেই এবার অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ধর্ষণ করার অভিযোগ তুললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক–ছাত্রী।

আরও পড়ুনঃ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, নির্দেশ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের

যা নিয়ে তোলপাড় বিশ্ববিদ্যালয় চত্তর। ওই শিক্ষকের নাম অতনু সাহা। গত কালই ওই ছাত্রী যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঐ অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস, পরে বিয়ের কথা অস্বীকার। আর আজ বেরিয়ে এল আরও চাঞ্চল্যকর তথ্য। অভিযোগকারী ঐ ছাত্রী ছাড়াও অনেক ছাত্রীদের সঙ্গে একই আচরণ করেছেন বলে অভিযোগ।

অভিযুক্ত ওই শিক্ষক অন্য ছাত্রীদের হুমকি দিতেন এই বলে যে, পড়ুয়াদের মেয়াদ শিক্ষাবর্ষ পর্যন্ত, তবে শিক্ষক থেকে যাবেন বিশ্ববিদ্যালয়ে। তাই মুখ খোলা যাবে না। কার্যত প্রভাব খাটিয়েই তিনি অভিযোগ করতে বাধা দিতেন। ঘটনার পর থেকেই শিক্ষক অতনু সাহা পলাতত।

ju2

গতকাল বিকেলের পর থেকে আর বাড়িতে নেই অভিযুক্ত অধ্যাপক অতনু সাহা। ওই আবাসনের স্থানীয় বাসিন্দাদের দাবি, মাঝে মধ্যেই অন্য মহিলারা আসতেন অতনু সাহার ফ্ল্যাটে।থানা সূত্রে খবর, অভিযুক্তের বাড়িতে পুলিশ গেলেও খোঁজ মেলেনি শিক্ষকের।

JU কান্ডে বিস্ফোরক অভিযোগ! অনেক ছাত্রীর সাথে সম্পর্ক ছিল অভিযুক্ত শিক্ষকের

অভিযোগকারিণী ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা হয়েছে ইতিমধ্যেই। আলিপুর আদালতে গোপন জবানবন্দির আবেদন করা হয়েছে পুলিশের তরফে। অভিযুক্তের ফোন বন্ধ থাকায় তাঁর মালদার বাড়িতে যাওয়ার কথা ভাবছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন