নজরবন্দি ব্যুরো: শহরের বুকে যেন লেগেই আছে পথ দুর্ঘটনা। বেহালার পর এবার হরিদেবপুর। পথ দুর্ঘটনার শিকার এক খুদে। ট্যাক্সির ধাক্কায় আহত দ্বিতীয় শ্রেণির এই ছাত্র। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
আরও পড়ুন: বেহালার পর এবার হরিদেবপুর, ট্যাক্সির ধাক্কায় জখম খুদে ছাত্র, ভর্তি SSKM-এ
আর এক সপ্তাহের মধ্যে ২টি এই রকম ঘটনা ঘটার কারনে এবার কলকাতার রাস্তায় এ বার ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক ও লরি চলাচলের ক্ষেত্রে নতুন বিধি চালু হল । এর আগে নিয়ম ছিল সকাল ৮টা থেকে শহরে রাত ১০ তা পর্যন্ত শহরে ভারী ও মাঝারি পণ্যবাহী ট্রাক চলাচল করতে পারবে না।

আর এবার সোমবার রাতে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ধরনের গাড়ি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না।
বেহালায় শিশুমৃত্যুর থেকে শিক্ষা নিয়ে এবার শহরে পণ্যবাহী ট্রাক চলাচলে নতুন নিয়ম শুরু

কারণ, কলকাতায় একাধিক স্কুলের ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে। এই সময় ট্রাক-লরি চলাচল করলে স্বাভাবিক ভাবেই ঝুঁকি থেকে যায়। এর পরই সোমবার রাতে লালবাজারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।




