ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মিনি অকশনে ঝড় তুলেছিল কলকাতা নাইট রাইডার্স (KKR)। যদিও সেই ঝড়ে সমস্যা বেড়েছে কেকেআরেরই। রেকর্ড দরে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ককে (Mitchell Starc) নেয় কলকাতা নাইট রাইডার্স। এর পর কেকেআর এর ভাণ্ডারে আর বেশি টাকা নেই।
আরও পড়ুন: টার্নিং পিচ তৈরি করে ম্যাচ জিতেছেন, ব্রিটিশ মিডিয়াকে ধুয়ে দিলেন রোহিত



আর এর মধ্যে ইংল্যান্ডের তরুণ পেসার গাস অ্যাটকিনসন (Gus Atkinson) ছিটকে গেলেন। সেই কারণে এবার দলে নেওয়া হল শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরাকে। চামিরাকে (Dushmant Chamira) ৫০ লক্ষ টাকায় নিল কেকেআর। শ্রীলঙ্কার পেসার দুষ্মন্ত চামিরা অতীতে রাজস্থান রয়্যালস, আরসিবি, লখনউ সুপার জায়ান্টসে খেলেছেন।



তাঁর গতি, সুইং প্রশংসনীয়। কিন্তু তাঁর চোট পাওয়ার প্রবণতা খিব বেশি। সেই দিক থেকে চিন্তা থাকবে কেকেআর এর কর্তাদের। উল্লেখ্য, দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)এই মুহূর্তে চোটের কারণে রিহ্যাবে রয়েছেন।
গাস অ্যাটকিনসন এর পরিবর্তে নাইটদের দলে এল নতুন পেসার

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলার সময় ফের চোট পান শ্রেয়স। তার পর থেকেই তিনি দলের বাইরে। যা নিয়ে চিন্তা বেড়েছে নাইট দলের কর্তাদের। গত আইপিএল ও চোটের জন্য খেলতে পারেননি শ্রেয়স। এবার তাঁকে নিয়ে চিন্তা যাচ্ছে না কেকেআর এর।








