নজরবন্দি ব্যুরোঃ করোনা মোকাবিলায় সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। এবার গ্রামীন এলাকার দিকে বিশেষ নজরদারি দিল কেন্দ্র সরকার। সংক্রমণ রুখতে গ্রামের করোনা আক্রান্তদের চিকিৎসায় জোড় দিতে চলেছে কেন্দ্র। গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার জন্য জারি হল নানান নির্দেশিকা। এই ক্ষেত্রে দায়িত্ব বাড়ল আশা কর্মীদের।
আরও পড়ুনঃ দ্বিতীয় হুগলি সেতুর উপর গাড়ি রেখে নিখোঁজ ব্যবসায়ী, তদন্তে কলকাতা পুলিশ


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, গ্রামের স্বচ্ছতা কমিটি ও আশা কর্মীদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। নজর রাখতে হবে গোটা প্রক্রিয়াটির উপর। নির্দেশে বলা হয়েছে, কোনো ব্যাক্তির ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে কোনও লক্ষণের হদিশ পেলেই ওই ব্যক্তির কাছ থেকে সমস্ত তথ্য সংগ্রহের করতে হবে আশা কর্মীদের।
উপসর্গ রয়েছে এমন করোনা রোগীদের টেলিকনসাল্টেশনের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। শুধু কো-মর্বিডিটিযুক্ত রোগীদের হাসপাতালে ভর্তি করতে হবে বলে জানিয়েছে কেন্দ্র। প্রত্যেক গ্রামে যথা সংখ্যক পালস অক্সিমিটার আছে কি না সেদিকে নজর রাখতে হবে আশা কর্মীদের।
এছাড়াও নির্দেশে বলা হয়েছে হোম আইসোলেশনে আছেন এমন করোনা রোগীদের কাছে প্রয়োজনীয় ওষুধ পত্র যেমন, প্যারাসিটামল, আইভারমেক্টিন, কাফসিরাপ, মাল্টিভিটামিন পৌঁছে দিতে হবে। কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, টানা ৩ দিন জ্বর না থাকলে হোম আইসোলেশনে থেকে ১০ দিনের পরই বেরনো যাবে। এবং তার পর সেই ব্যক্তির আর করোনা পরীক্ষা করাতে হবে না।









