নজরবন্দি ব্যুরো: তিলোত্তমার মুকুটে নতুন পালক, কলকাতা স্থান পেল বিশ্বের প্রথম ১০০ বিজ্ঞান নগরীর মধ্যে।এই তালিকায় স্থান পেয়েছে ব্যাঙ্গালোর ও। তবে এই অতিমারীর কঠিন পরিস্থিতিতে এরকম সুখবরে শহরের বাসিন্দারা রীতিমত খুশি। খুশির হাওয়া রবিবারের কলকাতায়।
আরও পড়ুনঃ করোনা কোপে এবার রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।
কলকাতা এবার নিজেই অনেকটা এগিয়ে গতবারের থেকে।১২১ থেকে স্থান পেয়েছে এবার সে ৯৯ এ, বেঙ্গালুরু দাঁড়িয়েছে ৯৩ থেকে ৯৭ এ, দিল্লি পৌঁছেছে ১৪৫ থেকে ১৬৩ এ এবং মুম্বাই ১২৮ থেকে ১৩২ এ।
১০০ বিজ্ঞান নগরী একেবারে প্রথম দিকে রয়েছে বেজিং, নিউইয়র্ক, বস্টন, সাংহাই, সানফ্রান্সিসকো। তবে খুশির খবর এটাই এবার কলকাতা মটুকে সজ্জিত হয়েছে বিশ্বের এই তাবড় তাবড় শহরের পাশেই।
তিলোত্তমার মুকুটে নতুন পালক, অপরদিকে, বিশ্বের প্রথম ১০০ বিজ্ঞান নগরী তালিকা বিচার করতে ৮২ টি বিশ্বের প্রথম সারির জার্নাল এই সার্ভেতে সাহায্য করেছে অর্থাৎ ভিত্তি মিলেছে তাদের তথ্যের উপরেও। এছাড়াও এই তালিকা উঠে এসেছে ৬০০০ এর উপর বিজ্ঞানী গবেষক এর সার্ভেতেই।



